News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস, রাজ্যে বিভিন্ন জায়গায় রামের পূজা
Image

অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস, রাজ্যে বিভিন্ন জায়গায় রামের পূজা

আগরতলা, ৫ আগস্ট (হি.স.)৷৷ অযোধ্যায় রামমন্দির নির্মাণে ভূমিপূজনের সন্ধিক্ষণে ত্রিপুরার বিভিন্ন স্থানে মর্যদা পুরুষোত্তম শ্রীশ্রী রামের পূজার আয়োজন করা হয়েছে৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷


বুধবার সকালে এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, মর্যাদা পুরুষোত্তম শ্রীশ্রী রামের জন্মভূমি পবিত্র অযোধ্যায় আজ বহু প্রতীক্ষিত রামমন্দির নির্মাণের কাজ শুরু হতে চলেছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ভূমি পূজার মধ্য দিয়ে এই ঐতিহাসিক কর্মযজ্ঞের সূচনা হচ্ছে৷ এই মুহূর্তে সমস্ত দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনকিছুক্ষণ পর পুনরায় টুইট করে মুখ্যমন্ত্রী বলেন, ভগবান শ্রীরাম বিরাজ করেন প্রত্যেক ভারতবাসীর মধ্যে৷ আজ সেই মর্যাদা পুরুষোত্তম রাজা রামের পবিত্র জন্মভূমি অযোধ্যা নগরীতে হতে চলছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের ভূমিপূজন৷ আজ এই আনন্দঘন মুহূর্তে, আমি সমগ্র দেশবাসীকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা৷

আজ বনমালিপুর এলাকায় রামের পূজায় অংশ নিয়ে বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটির উপ-সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির নির্মাণে শিলান্যাস করেছেন৷ তাই, ত্রিপুরায় বিভিন্ন স্থানে রামের পূজা করা হচ্ছে৷ তাঁর কথায়, ৫০০ বছরের অপেক্ষার অবসান হয়েছে আজ৷ ওই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ রাখার জন্যই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি৷ তিনি বলেন, করোনা-র প্রকোপে রামমন্দির নির্মাণের আনন্দে কিছুটা ভাটা পড়েছে৷ তবে মন্দির নির্মাণ হওয়ার পর উৎসবে মাতবে গোটা রাজ্য৷
বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন, আজ ১২৫ কোটি ভারতবাসীর আস্থা ও বিশ্বাসের বাস্তব দেখতে পাচ্ছি৷ রামের জন্মস্থান নিয়ে যে বিতর্ক ছিল, তার অবসানে দিব্য অনুভূতি হচ্ছে৷ তিনি বলেন, রাম ভারতের কোণায় কোণায় বিরাজমান৷ কিন্তু তাঁর মন্দির নির্মাণ নিয়ে রাজনীতি হচ্ছে, তাতে ভীষণ কষ্ট পাচ্ছি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top