News Flash

  • Home
  • Uncategorized
  • চিনে এবার এসএফটিএস ভাইরাস : মৃত ৭, সংক্রামিত ৬০ জন
Image

চিনে এবার এসএফটিএস ভাইরাস : মৃত ৭, সংক্রামিত ৬০ জন

বেজিং, ৬আগস্ট (হি.স.):   চিনে এসএফটিএস ভাইরাসে মৃত্যু হল ৭ জনের। সংক্রামিত হয়েছেন ৬০ জন। সরকারিভাবে এমনটাই নিশ্চিত করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশেষ এক ধরনের রক্তচোষা পোকার কামড় থেকে ছড়িয়ে পড়ছে ভাইরাসের সংক্রমণ।

জানা গিয়েছে, পূর্ব চিনের জিয়াংসু প্রদেশে এখনও পর্যন্ত ৩৭ জনের শরীরে এই এসএফটিএস ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এই ভাইরাসের যেসব উপসর্গ রয়েছে তার মধ্যে রয়েছে জ্বর, সর্দিকাশি, সেইসঙ্গে লিউকোসাইটের সংখ্যা হ্রাস। যাকে একসঙ্গে এসএফটিএস বলা হচ্ছে।

অন্যদিকে, পূর্ব চিনের আনহুই প্রদেশেও ২৩ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এই ভাইরাস প্রাণঘাতী কিনা, তা নিয়ে এখনও পরীক্ষা চলছে।

চিনের ভাইরাস বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এসএফটিএস ভাইরাস আদতে নতুন ভাইরাস নয়। ২০১১ সালেই এই ভাইরাসের প্যাথোজেনকে পৃথক করা হয়। এটি বুনিয়াভাইরাস-এর ক্যাটেগরিতে পড়ে। তবে, মানুষ থেকে মানুষের শরীরে সংক্রামিত হওয়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

প্রসঙ্গত, করোনার আতুড়ঘর চিনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গোটা বিশ্বব্যাপী মহামারির আকার নিয়েছে। দিন দিন বেড়েই চলেছে সংক্রামিত ও মৃতের সংখ্যা। এরমধ্যে ফের এই নতুন ভাইরাসের উৎপত্তি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top