News Flash

  • Home
  • Uncategorized
  • আহমেদাবাদে কোভিড-১৯ হাসপাতালে আগুন, মৃত্যু ৮ জন রোগীর
Image

আহমেদাবাদে কোভিড-১৯ হাসপাতালে আগুন, মৃত্যু ৮ জন রোগীর

আহমেদাবাদ, ৬ আগস্ট (হি.স.): গুজরাটের আহমেদাবাদে কোভিড-১৯ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে আগুন লেগে মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত ৮ জন রোগীর। মৃত ৮ জনের মধ্যে পাঁচজন পুরুষ এবং তিনজন মহিলা। বৃহস্পতিবার ভোররাত তিনটে নাগাদ আহমেদাবাদে নবরঙ্গপুরা এলাকায় অবস্থিত শ্রেয় হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভয়াবহ আগুন লাগে। প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে কমপক্ষে ৪০ জন করোনা-আক্রান্ত রোগীকে।

বেসরকারি শ্রেয় হাসপাতালে কোভিড-১৯ রোগীদেরই চিকিৎসা চলছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাত তিনটে নাগাদ আচমকাই হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে আসে দমকলের আটটি ইঞ্জিন। আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন ৮ জন রোগীর মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ৪০ জন রোগীকে উদ্ধার করে সর্দার বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এন্ড রিসার্চে ভর্তি করা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

শোকস্তব্ধ প্রধানমন্ত্রী, কথা বলেছেন রূপানির সঙ্গে

আহমেদাবাদে কোভিড-১৯ হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮ জন রোগীর মৃত্যুতে গভীর শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং মেয়রের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top