News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বিজেপি সরপঞ্চের
Image

দক্ষিণ কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বিজেপি সরপঞ্চের

শ্রীনগর, ৬ আগস্ট (হি.স.): বিগত ৪৮ ঘন্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ফের জঙ্গি হামলা! দক্ষিণ কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় ফের মৃত্যু হল একজন সরপঞ্চের। বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার কাজিগুন্দ ব্লকের অন্তর্গত ভেসু গ্রামে জঙ্গি হামলার প্রাণ হারিয়েছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সরপঞ্চ সাজ্জাদ আহমেদ খানদেই।

জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার বাড়ির কাছেই ভেসু গ্রামে সরপঞ্চ সাজ্জাদ আহমেদ খানদেইকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। রক্তাক্ত ও অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিক্যাল সুপার জিএমসি ডা: মহম্মদ ইকবাল সোফি জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় ওই সরপঞ্চের।

প্রসঙ্গত, বিগত ৪৮ ঘন্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার দক্ষিণ কাশ্মীরে হামলা চালাল জঙ্গিরা। এর আগে ৪ আগস্ট সন্ধ্যায় কাজিগুন্দে জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হয়েছিলেন বিজেপি পঞ্চায়েত আরিফ আহমেদ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top