News Flash

  • Home
  • Uncategorized
  • আরও ৯৮ জন করোনা আক্রান্ত হলেন রাজ্যে
Image

আরও ৯৮ জন করোনা আক্রান্ত হলেন রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮ জন৷ বুধবার ৩২৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাতে ৯৮ জনের কোভিজ-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এর মধ্যে সমীক্ষায় বেকলগ থেকে ৩৯৩ জনের মধ্যে ১৮ জন, কোয়ারেন্টাইন এবং ভ্রমণ করে আসা ২০৭৯ এর মধ্যে ৬৮ জন এবং আরটিপিসিআর এর ৭৫৮ জনের মধ্যে ১২ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় করোনা আক্রান্তের সাথে পাল্লা দিয়ে মৃতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে৷ এখন পর্যন্ত ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন৷ তবে হঠাৎ করে পশ্চিম ত্রিপুরা জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তায় পড়েছে প্রশাসন৷ ইতিপূর্বে করোনা সংক্রমণে সিপাহিজলা জেলা শীর্ষে ছিল৷ কিন্তু, এখন করোনায় আক্রান্ত এবং মৃত্যু সংখ্যায় পশ্চিম ত্রিপুরা জেলা শীর্ষে রয়েছে৷ ৬ এপ্রিল ত্রিপুরায় প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল৷ চার মাসে আক্রান্তের সংখ্যা পাঁচ সহস্রাধিক হয়ে গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top