News Flash

  • Home
  • Uncategorized
  • বন্দেভারত মিশনে স্পেশাল ফ্লাইটে চিন থেকে দেশে ফিরছেন ২৩৩ জন ভারতীয় নাগরিক
Image

বন্দেভারত মিশনে স্পেশাল ফ্লাইটে চিন থেকে দেশে ফিরছেন ২৩৩ জন ভারতীয় নাগরিক

নয়াদিল্লি, ৬আগস্ট (হি.স.): চিন থেকে দেশে ফিরছেন ২৩৩ জন ভারতীয় নাগরিক। বৃহস্পতিবার চিনের গুয়াংঝাউ প্রদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, বন্দেভারত মিশনের আওতায় গুয়াংঝাউ-দিল্লি স্পেশাল ফ্লাইটে চিনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

ভারতীয় দূতাবাস তরফে টুইটে জানানো হয়, বন্দেভারত মিশনের আওতায় গুয়াংঝাউ-দিল্লি স্পেশাল ফ্লাইটে চিনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হবে। ওই ২৩৩ জনের মধ্যে বেশিরভাগই পড়ুয়া। তাঁরা চিনের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনা করেন। এছাড়া অনেকেই রয়েছেন যাঁরা কর্মসূত্রে চিনে থাকেন।

উল্লেখ্য, প্রচুর ভারতীয় নাগরিক ও পড়ুয়া কাজের সূত্রে বা পড়াশোনার জন্য চিনে থাকেন। চিনে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর ভারত সহ বিভিন্ন দেশের মানুষ সেখানে আটকে পড়েন। তবে ভারত সরকারের তরফে নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছিল। বন্দেভারত মিশনের আওতায় বিশেষ ফ্লাইটে চিন সহ অন্য দেশ থেকে ইতিমধ্যেই প্রচুর ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার চিন থেকে আরও ২৩৩ জন ভারতীয় দেশে ফিরছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top