News Flash

  • Home
  • Uncategorized
  • বেইরুটে জোরালো বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৭৮, জখম ৪ হাজারেরও বেশি
Image

বেইরুটে জোরালো বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৭৮, জখম ৪ হাজারেরও বেশি

বেইরুট, ৫ আগস্ট (হি.স.): লেবাননের রাজধানী বেইরুটে পরপর দু’বার শক্তিশালী বিস্ফোরণে প্রাণ হারালেন কমপক্ষে ৭৮ জন। বিস্ফোরণে জখম হয়েছেন ৪ হাজারেরও বেশি মানুষ। স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেলে বেইরুটের বন্দর এলাকায় জোরালো বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ১০ কিলোমিটার দূর পর্যন্ত তা কম্পন অনুভূত হয়। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানিয়েছেন, এই বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ৭৮ জন। আহত হয়েছেন ৪ হাজারেরও বেশি মানুষ।

লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে ২৭৫০ টনের অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয় বন্দরে। বিস্ফোরণের তীব্রতায় সমস্তকিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। ভেঙে গিয়েছে বহু বহুতল। এই বিস্ফোরণের নেপথ্যে উৎস কী তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top