News Flash

  • Home
  • Uncategorized
  • ইতিহাস রচনা করে ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের হারিয়ে দিল আয়ারল্যান্ড
Image

ইতিহাস রচনা করে ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের হারিয়ে দিল আয়ারল্যান্ড

লন্ডন, ৫ আগস্ট (হি.স.) : ইংল্যান্ডের মাটিতে ইতিহাস রচনা করল  আয়ারল্যান্ড। পল স্টার্লিং ও অ্যান্ডি বালবার্নির জোড়া শতরানের উপর ভর করে একদিবসীয় ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ান দল ইংল্যান্ডকে ঘরের মাটিতে হারিয়ে দিল আয়ারল্যান্ড। ম্যাচ জিতলেও ২-১ সিরিজ খোয়াতে হ্ল সফরকারী দল আয়ারল্যান্ড। তবে এদিনের এই জয় নিঃসন্দেহে আয়ারল্যান্ড দলকে আত্মবিশ্বাস জোগাবে।

মঙ্গলবার সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে  টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। শুরুতে ধাক্কা খেলেও (৪৪-৩) ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মর্গ্যানের শতরানের উপর ভর করে আয়ারল্যান্ডের সামনে জয়ের জন্য ৩২৯ রানে লক্ষ্য রেখেছিল বিশ্ব চ্যাম্পিয়ানরা।  হোয়াইট ওয়াশ এড়াতে সফরকারীদের তাড়া করতে হত রেকর্ড ৩২৮ রানের। তবে এক বল বাকি থাকলেই মাত্র ৩ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৩২৯ রান তুলে নেন কেভিন ও ব্রায়েনরা।  এই জয়ের নায়ক অবশ্যই আয়ারল্যান্ডের টপ ওর্ডারের দুই ব্যাটসম্যান পল স্টার্লিং ও অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। তাঁদের ২১৪ রান পার্টনারশিপ আয়ারল্যান্ডকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল। এদিন ১৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন বালবার্নি। তিনি এদিনের ম্যান অফ দ্য ম্যাচ।

এদিনের ম্যাচে ৩২৯ রানের সুবাদে ইংল্যান্ডের মাটিতে এতদিন সর্বাধিক রান তাড়া করবার রেকর্ড ছিল টিম ইন্ডিয়ার ঝুলিতে। সেই রেকর্ডও এদিন ভেঙে দিল আইরিশ দল। ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ভারত ৩২৬ তুলে ম্যাচ জিতে নজির গড়েছিল সফরকারী দল হিসাবে সবচেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার। ১৮ বছর পর সেই রেকর্ডের পাশে নিজেদের নাম লেখালেন স্টার্লিং,বালবার্নিরা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top