News Flash

  • Home
  • Uncategorized
  • ১০ বেড়ে রাজস্থানে মৃত্যু ৭৪২ জনের, করোনা-সংক্রমিত ৪৭,২৭২
Image

১০ বেড়ে রাজস্থানে মৃত্যু ৭৪২ জনের, করোনা-সংক্রমিত ৪৭,২৭২

জয়পুর, ৫ আগস্ট (হি.স.): রাজস্থানে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা, এক ধাক্কায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৫৯৩ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। নতুন করে ৫৯৩ জন আক্রান্ত হওয়ার পর রাজস্থানে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৭,২৭২। বুধবার সকালে রাজস্থান স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজস্থানে নতুন করে ৫৯৩ জনের শরীরে করোনাভাইরাসের সন্ধান মিলেছে এবং মৃত্যু হয়েছে ১০ জনের, সুস্থ হয়েছেন ৬৮ জন।

আক্রান্ত ৫৯৩ জনের মধ্যে আজমের-এ আক্রান্ত ১৩ জন, আলাওয়ারে ১১২ জন, বারমের-এ ৩৩ জন, দৌসায় একজন, ঢোলপুরে ১৯ জন, জয়পুরে ৩৮ জন, জয়সলমেরে ৯ জন, জালোরে ৪৯ জন, ঝালাওয়ারে ৬৪ জন, ঝুনঝুনুতে ১০ জন, কোটায় ৯০ জন, নাগাউরে ২৩ জন, পালিতে ৪৪ জন, রাজাসমন্দে ২৩ জন, সওয়াই মাধপুরে ২৬ জন এবং উদয়পুরে ৩৯ জন সংক্রমিত হয়েছেন। ফলে রাজস্থানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৭,২৭২-এ পৌঁছেছে। স্বস্তির বিষয় হল, মরুরাজ্যে ইতিমধ্যেই করোনা-মুক্ত হয়েছেন ৩২,৯০০ জন। সক্রিয় করোনা রোগী ১৩,৬৩০ এবং নতুন করে ১০ জনের মৃত্যুর পর মরুরাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৭৪২ জনের।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top