News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষা দপ্তরে কল সেন্টার ও ভর্তির জন্য সূচনা পোর্টালের
Image

শিক্ষা দপ্তরে কল সেন্টার ও ভর্তির জন্য সূচনা পোর্টালের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ রাজ্যের সাধারণ ডিগ্রী কলেজগুলিতে ভর্ত্তির জন্য এখন থেকে ছাত্র ছাত্রীদেরকে আর কলেজে গিয়ে ভর্ত্তির জন্য প্রয়োজনীয় ফর্ম সংগ্রহ করতে হবে না৷ এখন থেকে তারা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে তা সংগ্রহ করতে পারবে এবং অনলাইনের মাধ্যমেই কলেজে ভর্ত্তি হতে পারবে৷


এজন্য আজ থেকে উচ্চ শিক্ষা দপ্তরের উদ্যোগে অনলাইন পোর্টাল চালু করা হয়েছে৷ আজ শিক্ষা ভবনের কনফারেন্স হলে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই অনলাইন পোর্টালের উদ্বোধন করে বলেন, শিক্ষা দপ্তরের উদ্যোগে এই প্রথম রাজ্যে অনলাইন-এ ভর্ত্তির জন্য পোর্টাল চালু করা হল৷ যার মাধ্যমে ছাত্র-যাত্রীরা ঘরে বসেই সাধারণ ডিগ্রী কলেজগুলিতে ভর্ত্তির জন্য আবেদন করতে পারবে৷ দেখতে পাবে কোন কোন কলেজে কোন কোন বিষয়ে কতটা আসন রয়েছে৷ তাছাড়াও দেখতে পাবে অন্যান্য তথ্য৷ তিনি বলেন, এক্ষেত্রে একজন ছাত্রছাত্রী ৬টি কলেজে একসাথে আবেদন করতে পারবে৷ কলেজগুলিতে ভর্ত্তির ক্ষেত্রে এই পদ্ধতি চালু হবার ফলে ভর্ত্তির পদ্ধতি আরও সরল ও স্বচ্ছ হবে৷

এদিকে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে অন্য একটি কল সেন্টারের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী শ্রীনাথ বলেন এখন থেকে এই কল সেন্টারে টেলিফোন করে ছাত্র-ছাত্রী পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারবে বিশেষ করে কোভিড-১৯ পরিস্থিতিতে যে সকল ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে যেতে না পেরে অবসাদে ভুগছে সেক্ষেত্রে এই কল সেন্টারের মাধ্যমে তারা বিশেষ’ শিক্ষকদের নিকট থেকে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবে৷ কল সেন্টারের নাম্বার হল ০৩৮১-২৪১-০০৫৩৷ এই কল সেন্টারটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এলিমেন্টারী এ্যডুকেশনের অধিকর্তা সাজ বাহিদ এ’,বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউ কে চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top