News Flash

  • Home
  • Uncategorized
  • গোটা দেশে আনন্দের বাতাবরণ, সূচনা নতুন ভারতের : মোহন ভাগবত

গোটা দেশে আনন্দের বাতাবরণ, সূচনা নতুন ভারতের : মোহন ভাগবত

অযোধ্যা, ৫ আগস্ট (হি.স.): গোটা দেশে শুধুই আনন্দের বাতাবরণ, বহু দিনের স্বপ্ন পূরণ হওয়ার আনন্দ। বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো শেষে, শিল্যানাস অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত। আরএসএস প্রধানের কথায়, ‘বহু মানুষ আত্মত্যাগ করেছেন, অনেকেই আজ শারীরিকভাবে এখানে নেই। অনেকেই আজ এখানে আসতে পারেননি, আডবাণীজি নিশ্চয়ই বাড়িতে বসে সমস্ত কিছু দেখছেন। অনেকেরই আসার কথা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতির (কোভিড-১৯) কারণে তাঁদের আমন্ত্রণ করা সম্ভব হয়নি।

মোহন ভাগবত আরও বলেছেন, আজ গোটা দেশে আনন্দের বাতাবরণ। বহুদিনের আশা পূরণ হওয়ার আনন্দ এটা। সবচেয়ে বড় কথা হল, ভারতকে আত্মনির্ভর করে তুলতে যে আত্মবিশ্বাসের প্রয়োজন ছিল, আজ তা অধিষ্ঠিত হতে চলেছে।

সরসঙ্ঘচালকের কথায়, আমাদের দেশ ‘বসুধৈব কুটুম্বকম’-তে বিশ্বাস করে, অর্থাৎ গোটা বিশ্ব আমাদের অতিথি। দেশবাসী সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম। আমরা সবাইকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে বিশ্বাসী। আজ নতুন ভারতের সূচনা হল। মোহন ভাগবত এদিন আরও বলেছেন, আমরা একটি রেজোলিউশন নিয়েছিলাম, আমার মনে আছে তৎকালীন আরএসএস প্রধান বালাসাহেব দেওরাস আমাদের বলেছিলেন, ২০-৩০ বছর সংগ্রাম করতে হবে আমাদের। আমরা ৩০ বছর সংগ্রাম করেছি, এবং রেজোলিউশন পূরণ করার আনন্দ পেয়েছি।

আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবতের পর এদিন বক্তব্য রাখেন রাম মন্দির ট্রাস্টের সভাপতি নিত্য গোপাল দাস। তিনি বলেন, ‘বহুবার আমার কাছে জানতে চাওয়া হয়েছে, কবে রামমন্দিরের নির্মাণ শুরু হবে। এ বার শীঘ্রই কাজ শুরু হবে। এত দিনে ভক্তদের বাসনা পূরণ হবে।’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top