News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের প্রথম বার্ষিকী, সমগ্র কাশ্মীরে জারি কারফিউ
Image

৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের প্রথম বার্ষিকী, সমগ্র কাশ্মীরে জারি কারফিউ

শ্রীনগর, ৪ আগস্ট (হি.স.): বদলে গিয়েছে ৬৯ বছরের ইতিহাস। ২০১৯ সালের ৫ আগস্ট, ওই দিনই জম্মু ও কাশ্মীর থেকে তুলে দেওয়া হয়েছে সংবিধানের ৩৭০ ধারা। ‘বিশেষ মর্যাদা’ হারিয়েছে জম্মু ও কাশ্মীর। ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের দিন, ৫ আগস্ট দিনটিকে ‘কালা দিবস’ আখ্যা দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। তাই ৫ আগস্ট কাশ্মীরে প্রতিবাদ-বিক্ষোভ হুঁশিয়ারি দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। কিন্তু, আগেভাগেই মঙ্গলবার থেকে সমগ্র কাশ্মীর উপত্যকাজুড়ে কারফিউ জারি করা হয়েছে।বিচ্ছিন্নতাবাদীদের সমস্ত চক্রান্ত ভেস্তে দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ এবং সিআরপিএফ। শ্রীনগর শহর-সহ কাশ্মীরের বিভিন্ন প্রান্ত ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে। উল্লেখ্য, ৩৭০ বাতিল হয়েছে জম্মু ও কাশ্মীরে, বিশেষ অধিকারের সঙ্গে রাজ্যের মর্যাদাও হারিয়েছে জম্মু-কাশ্মীর, ভেঙে আলাদা হয়েছে লাদাখ। ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে তুলে নেওয়া হয় ৩৭০ অনুচ্ছেদ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top