News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরদ্ধে
Image

গৃহবধূকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরদ্ধে

নিজস্ব প্রতিনিধি, জলেফা, ৩ আগস্ট৷৷ সাব্রুম মহকুমায় রুপাইছড়ি আর, ডি, ব্লকের অন্তর্গত চাতকছড়ি এডিসি ভিলেজে সাব্রুম থানার অন্তর্গত মনু-বনকুল ফাঁড়ীর অধীনে গতকালকে রাএিবেলা ২৫ বছরের এক উপজাতি গৃহ বধূ মৃতদেহ উদ্ধার করেন নিজ বাড়ি বিচ্ছাতে থেকে খুন নাকি আত্মহ্যাতা৷ এই নিয়ে রাত থেকেই পুলিশ তদন্তে নেমেছেন৷


ঘটনার বিবরনে জানা যায় , পূর্ব জলেফার এডিসি ভিলেজের লালচাঁদ পাড়া বাসিন্দার মৃত শান্তি এিপুরার মেয়ে শিবু মালা এিপুরা (২৫) -কে , চাতকছড়ি এডিসি ভিলেজের বাসীন্ধার তুফান এিপুরার ছেলে উপেন্দ্র এিপুরার সাথে আট বছর আগে বিয়েদেন৷ তাদের পরিবারের মধ্যে একছেলে ও দুইমেয়ে আছে৷ দীর্ঘ তিন-চার বছর যাবত তাদের সুখের সংসার চলছিল৷


মৃত গৃহবধূটির পরিবারের অভিযোগ হঠাৎ দুই-তিন বছর যাবত প্রায় সময় স্বামী উপেন্দ্র এিপুরা নাকি মদ ও জুয়া খেলানিয়ে ব্যাস্ত থাকেন৷ এবং টাকা পয়সার জন্য নাকি বিভিন্ন রকম শারীরিক ভাবে নিযাতন করে বাপের বাড়ীতে পাঠিয়ে টাকা – পয়সা জন্য৷ মেয়ের পরিবারও মেয়ের কথা চিন্তা করে মেয়ের হাতে টাকা-পয়সা হাতে তুলে দিন৷ আবার টাকা ফুরিয়ে গেলে নাকি আবারও গৃহবধূ শিবু মালা এিপুরারকে নির্যাতন শুরু করতেন৷
এলাকা সূত্রে জানা গিয়েছে, গৃহবধূটি সংসারে কথা চিন্তা করে প্রায়দিনের মতন গতকালকে সকালবেলা দিনমজুরি কাজ করার জন্য বেরিয়ে পরেন৷ বিকালবেলা কাজ করে বাড়িতে ফিরে আসেন৷ সন্ধ্যা হওয়ার ঠিক একটু আগে নাকি আবারও দুইজনের মধ্যে ঝগড়া চুড়ান্ত আকার হয়৷ হঠাৎ নাকি ছেলে-মেয়েদের সামনেই গৃহবধূ শিবু মালা এিপুরাকে স্বামী উপেন্দ্র এিপুরা চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করেন৷ গতকালই রাতের মেয়ের বাড়িতে খবর যায় তাদের মেয়ে নাকি ফাঁসীতে আত্মহত্যা করেছেন৷

এই খবর শুনতে পরে সাথে সাথে মেয়ের বাড়ির লোকজনরা ছুটে গিয়ে দেখতে পায় শিবু মালা এিপুরার মৃতদেহ বিচ্ছানাতে পরে রয়েছে৷ বিচ্ছানাতে এই অবস্থায় পরে থাকতে দেখে তাদের মূল অভিযোগ মেয়ে ফাঁসীতে আত্মহত্যা করেনি৷ মেয়েকে জামাই নিজের হাতেই হত্যা করেছে৷ রাতে এলাকাবাসী ও মেয়ে পরিবারের পক্ষ থেকে সাথে সাথে মনু-বনকুল ফাঁড়ীতে খবর দেওয়া হয়৷ বহুবার ফোন করার পর রাএিবেলা ১-টার পরে মনু-বনকুল ফাঁড়ীর পুলিশ ছুটে যান৷
ছুটে গিয়ে রাতেই স্বামী উপেন্দ্র এিপুরাকে (৩০) -কে পুলিশ আটক করেন৷ ভোর চারটার দিকে সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসেন৷ আজ সকালবেলা মৃত শিবু মালা এিপুরার পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ক্রমে তাদের মেয়েকে স্বামী উপেন্দ্র এিপুরা হত্যা করেছে বলে অভিযোগ এনে সাব্রুম থানায় লিখিত মামলা করেন৷


এই দিকে মহকুমাশাসকের একটি মেডিকেল টিম নিয়ে সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ এই দিকে মামলা পেয়ে পুলিশ তদন্তে নেমেছেন৷ স্বামী উপেন্দ্র এিপুরাকে পুলিশ এখনও গেপ্তার দেখাই নায়৷ শিবু মালা এিপুরা মৃত্যুর খবর সকাল থেকে এলাকাতেই ছড়িয়ে পড়তেই পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে৷ এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি আসে আসলেকি খুন নাকি ফাঁসীতে আত্মহত্যা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top