News Flash

  • Home
  • Uncategorized
  • থামছেই না মৃত্যু ও সংক্রমণ, আমেরিকায় করোনায় মৃত বেড়ে ১৫৫,৩৬৬
Image

থামছেই না মৃত্যু ও সংক্রমণ, আমেরিকায় করোনায় মৃত বেড়ে ১৫৫,৩৬৬

ওয়াশিংটন, ৪ আগস্ট (হি.স.): মার্কিন মুলুকে করোনাভাইরাসের প্রকোপ থামছেই না। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা, সেই ধারা আপাতত অব্যাহত রয়েছে। আমেরিকায় ২৪ ঘন্টাতেই নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজারের বেশি মানুষ। সোমবার সারা দিনে ৪৬,৩২১ জন সংক্রমিত হওয়ার পর মার্কিন মুলুকে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৪,৭১১,৩২৩-তে পৌঁছেছে।

আমেরিকায় মৃত্যু-মিছিলও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। জোন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন মুলুকে করোনায় মৃত্যুর সংখ্যা ১,৫৫,৩৬৬ ছাড়িয়ে গিয়েছে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ৫৩২ জনের। গত কয়েকদিন ধরে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে আমেরিকায়, দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬০-৬৫ হাজারের মধ্যে, কিন্তু সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা খানিকটা স্বস্তি দিল।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top