News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘন্টায় মৃত্যু ৮০৩ জনের, ভারতে করোনা-মুক্ত ১২ লক্ষেরও বেশি : স্বাস্থ্য মন্ত্রক
Image

২৪ ঘন্টায় মৃত্যু ৮০৩ জনের, ভারতে করোনা-মুক্ত ১২ লক্ষেরও বেশি : স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): লাগাম নেই সংক্রমণে, রাশ টানা যাচ্ছে না মৃত্যুতেও। করোনা-আক্রান্ত ও মৃত্যুর নিরিখে একের পর এক রেকর্ড গড়েই চলেছে ভারত। সুস্থতার হারও ঊর্ধ্বমুখী। বাড়তে বাড়তে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে ১৮,৫৫,৭৪৬-এ পৌঁছে গেল করোনা-সংক্রমণ। ভারতে বিগত ২৪ ঘন্টায় (সোমবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮০৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫২,০৫০ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৮,৯৩৮ জন এবং সংক্রমিত ১৮,৫৫,৭৪৬ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১২,৩০,৫১০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৬ হাজার ২৯৮।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৩৮,৯৩৮ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১০ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ১,৫৩৭ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৩ জন, অসমে ১০৯ জন, বিহারে ৩৩০ জনের, চন্ডীগড়ে ১৯ জন, ছত্তিশগড়ে ৬১ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,০২১ জনের, গোয়া ৫৬ জন, গুজরাটে ২৫০৮ জনের, হরিয়ানায় ৪৪০ জনের, হিমাচল প্রদেশে ১৪ জনের, জম্মু-কাশ্মীরে ৪০৭ জনের, ঝাড়খণ্ডে ১২৫ জনের, কর্ণাটকে ২,৫৯৪ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৮৪ জন, লাদাখে ৭ জন, মধ্যপ্রদেশে ৯০০ জন, মহারাষ্ট্রে ১৫,৮৪২ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৭ জন, মেঘালয়ে ৫ জন, নাগাল্যান্ডে ৫ জন, ওডিশায় ২০৭ জনের, পুদুচেরিতে ৫৬ জন, পঞ্জাবে ৪৪২ জন, রাজস্থানে ৭১৫ জনের, সিকিমে একজন, তামিলনাড়ুতে ৪,২৪১ জন, তেলেঙ্গানায় ৫৬৩ জন, ত্রিপুরায় ২৮ জন, উত্তরাখণ্ডে ৯০ জন, উত্তর প্রদেশে ১,৭৭৮ জন এবং পশ্চিমবঙ্গে ১,৭৩১ জন প্রাণ হারিয়েছেন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ২.১০ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৬৬.৩১ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ৩১.৫৯ শতাংশ মানুষ। কোভিড-১৯ ভাইরাসকে হারাতে ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা-পরীক্ষা। ৩ আগস্ট পর্যন্ত ভারতে মোট ২,০৮,৬৪,৭৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ৩ আগস্ট ৬,৬১,১৮২টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top