News Flash

  • Home
  • Uncategorized
  • প্রদ্যুৎ কিশোরের জাতীয় সংগীত সংশোধনের দাবিকে তীর্যক ভাষায় আপত্তি আমরা বাঙালীর
Image

প্রদ্যুৎ কিশোরের জাতীয় সংগীত সংশোধনের দাবিকে তীর্যক ভাষায় আপত্তি আমরা বাঙালীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাম্প্রতিক এক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে আমরা বাঙালি দল৷ মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন নাকি সম্প্রতি মন্তব্য করেছেন দেশের জাতীয় সংগীত সংশোধন করার জন্য৷ প্রদ্যুৎ কিশোর এর দাবি জাতীয় সংগীতে উত্তর-পূর্বাঞ্চল বাদ পড়েছে৷ এই অজুহাত এই জাতীয় সংগীত সংশোধনের দাবি তুলেছেন তিনি৷


এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আমরা বাঙালি দল কলেজটির অফিস আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে৷ আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ পাল এর মন্তব্য হল প্রদ্যুৎ কিশোরের বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না৷ তিনি বলেন দেশের সংবিধান অনেকবার সংশোধন করা হয়েছে৷ কিন্তু দেশের জাতীয় সংগীত সংশোধনের মত প্রশ্ণ কেউ তোলেননি৷ মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন যে যুক্তি সামনে তুলে ধরে দেশের জাতীয় সংগীত সংশোধন করার দাবি জানিয়েছেন তা কোনোভাবেই যুক্তিগ্রাহ্য হতে পারে না বলে অভিমত ব্যক্ত করেছে আমরা বাঙালি দল৷


প্রদ্যুৎ কিশোরের দাবি খণ্ডন করে দিয়ে আমরা বাঙালি রাজ্য সম্পাদক গৌরাঙ্গ পাল বলেন দেশভাগের আগে বাংলার আয়তন ছিল বিশাল৷ পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম সহ অন্যান্য অঞ্চল নিয়ে বাংলার ছিল৷ সেখানে জাতীয় সংগীত থেকে উত্তর-পূর্বাঞ্চল বাদ পড়ে গেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না৷মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে তার মন্তব্য প্রত্যাহার করে নিতে পরামর্শ দিয়েছে আমরা বাঙালি দল৷ এ ধরনের মন্তব্য জাতীয় সংগীতের প্রতি অবমাননাকর বলে মনে করে আমরা বাঙালি দল৷


উল্লেখ্য জাতীয় সংগীত নিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই ধরনের মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের আগে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এধরনের মন্তব্যের পেছনে রহস্য আত্মগোপন করে রয়েছে তা নিয়েও বিভিন্ন মহলে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top