News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় আরও তিন জনের মৃত্যু নতুন আক্রান্ত ১৪১
Image

করোনায় আরও তিন জনের মৃত্যু নতুন আক্রান্ত ১৪১

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ করোনায় আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে রবিবার৷ এনিয়ে রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ছাবিবশে পৌঁছল৷ আগরতলা সরকারি মেডিকেল কলেজে তিনজনে মৃত্যু হয়েছে বলে সরকারী সূত্রে জানা গিয়েছে৷ এদিকে, রবিবার নতুন করে আরও ১৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ এদিন ৪৪৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাতে ১৪১ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷


সরকারী তথ্য মোতাবেক আরও জানা গিয়েছে, এদিন রাজ্যে করোনা সমীক্ষায় ২৫৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়৷ তাতে ৯০ জনের রিপোর্ট পজেটিভ এসেছে৷ কনটেইনমেন্ট জোন এবং কোয়ারেন্টাইনে থাকা ১১৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়৷ তাতে ৪৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে৷ তাছাড়া আরটিপিসিআরে ৭৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাতে ৬ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷

রাজ্যে রবিবার যে ১৪১ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে এর মধ্যে পশ্চিম জেলায় ৫১ জন, উত্তর জেলায় ২০ জন, ঊনকোটি জেলায় ১ জন, ধলাই জেলায় ২ জন, খোয়াই জেলায় ৩ জন, সিপাহীজলা জেলায় ৮ জন, গোমতী জেলায় ৩৪ জন এবং দক্ষিণ জেলায় ১৬ জন্য৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top