News Flash

  • Home
  • Uncategorized
  • মিজোরামে একদিনে সর্বোচ্চ সংক্রমণ, সুরক্ষা কর্মীদের পৃথক চিকিৎসার সিদ্ধান্ত
Image

মিজোরামে একদিনে সর্বোচ্চ সংক্রমণ, সুরক্ষা কর্মীদের পৃথক চিকিৎসার সিদ্ধান্ত

আইজল, ৩ আগস্ট (হি.স.) : মিজোরামে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। রবিবার ৫৫ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। এদিকে, করোনা আক্রান্ত সুরক্ষা কর্মীদের আলাদাভাবে চিকিৎসার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মিজোরাম সরকার সিদ্ধান্ত নিয়েছে, করোনা আক্রান্ত সাধারণ নাগরিক এবং সুরক্ষা কর্মীদের পৃথক কোভিড হাসপাতালে চিকিৎসা করা হবে। 

মিজোরামে করোনা-র প্রকোপ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় স্বাস্থ্যমন্ত্রী ড. আর লালথাংলিয়ানা রবিবার জরুরি বৈঠক করেছেন। ওই বৈঠকে অন্য মন্ত্রী এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ছিলেন। মূলত, সুরক্ষা কর্মীদের মধ্যে মারাত্মকভাবে করোনা-র সংক্রমণ ছড়িয়ে পড়ায় বিশেষ বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। 

ওই বৈঠকে করোনা আক্রান্ত সাধারণ নাগরিক এবং সুরক্ষা কর্মীদের একই হাসপাতালে চিকিৎসার বন্দোবস্ত করা উচিত হবে না বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। তাই সিদ্ধান্ত হয়েছে, করোনা-র চিকিৎসায় সারছিপ টাউনে রিসার্ভ নার্সিং স্কুলে বিএসএফ জওয়ানদের এবং থেনেজলে আয়ুষ হাসপাতাল ও তাহরিলে ট্রাইবাল আর্ট সেন্টারকে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের জন্য রাখা হবে। 
মিজোরাম সরকারের জনৈক পদস্থ আধিকারিক বলেন, জোরাম মেডিক্যাল কলেজ ইতিমধ্যে কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা হয়েছে এবং ওই হাসপাতালের ৬৪টি শয্যা করোনা আক্রান্তদের চিকিৎসায় ব্যবহৃত হবে। 

লালথাংলিয়ানা জানিয়েছেন, ১০টি ট্রুল্যাব কোয়াট্রো রিয়েল-টাইম কোয়ারেনটেটিভ মাইক্রো পিসিআর মেশিন চলতি সপ্তাহে বসানো হবে। ১০টি জেলায় ওই মেশিনগুলি বসানো হবে। রবিবার মিজোরামে ৫৫ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। একদিনে ওই সংখ্যা সর্বোচ্চ বলে তিনি জানিয়েছেন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top