News Flash

  • Home
  • Uncategorized
  • প্যাংগং ঝিল থেকে সেনা সরিয়ে নেওয়ার দাবি চিনের কাছে করলো ভারত
Image

প্যাংগং ঝিল থেকে সেনা সরিয়ে নেওয়ার দাবি চিনের কাছে করলো ভারত

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি. স.): চিনের সঙ্গে পঞ্চম দফার কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে প্যাংগং ঝিল থেকে সেনা প্রত্যাহারের দাবিতে সরব ভারত। রবিবার রাত ৯ টা ৩০ মিনিটে পর্যন্ত মলডোতে চলে ম্যারাথন এই বৈঠক। প্রায় ১০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে প্যাংগং ঝিল থেকে চিনা সেনা প্রত্যাহারের দাবিতে সরব হয়ে ওঠে ভারত। এর আগে ৩০ জুলাই ভারতের তরফ থেকে জানানো হয়েছিল পূর্ব লাদাখে বিতর্কিত এলাকায় থেকে সেনা প্রত্যাহারের কাজ শুরু করে দিয়েছে চিন। কিন্তু যে আশা করা হয়েছিল তেমনভাবে প্রত্যাহার করেনি চিন।বিতর্কিত এলাকাগুলির থেকে নামমাত্র সেনা এবং সমরাস্ত্র সরিয়ে নিয়েছে লাল ফৌজ। কিন্তু পুরোপুরি সেইসব এলাকা ছেড়ে যায়নি তারা। উল্লেখ করা যেতে পারে কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র থেকে দেখা গিয়েছে যে নিজেদের সীমান্তবর্তী এয়ারবেসে অত্যাধুনিক বোমারু বিমান মোতায়েন করেছে চিন।অন্যদিকে পুরো মাত্রায় লাল ফৌজ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য পূর্ব লাদাকে সুখোই ৩০ এম কে আই, মিগ ২৯, জাগুয়ার, মিরাজ ২০০০ মত যুদ্ধ বিমান মোতায়েন করেছে ভারত। আকাশপথে পদাতিক সেনাকে রক্ষা করার জন্য চক্কর কাটছে কমব্যাট শ্রেণীর অ্যাপাচি হেলিকপ্টার। রবিবারের বৈঠক শুরু হয় সকাল ১১ টা নাগাদ। ভারতীয় সেনা বাহিনীর তরফ থেকে এই বৈঠকের নেতৃত্ব দেন লেফটেনেন্ট জেনারেল হারিন্দর সিংহ। চীনের তরফে বৈঠকে নেতৃত্ব দেন মেজর জেনারেল লিউ লিন। বৈঠকে প্যাংগং ঝিল ছাড়াও ডেপসাং সমভূমি এবং গোগ্রা হট স্প্রিং থেকে সেনা সরিয়ে নিতে চিনকে বলে ভারত।১৪ জুলাইয়ের বৈঠকে সেনা সরিয়ে নিতে রাজি হয় চিন। কিন্তু পুরোটাই থেকে যায় খাতায়-কলমে। উল্টে এইসবের এলাকায় বাড়তি সেনা মোতায়েন করে লালফৌজ। প্যাংগং ঝিলের ফিঙ্গার পয়েন্ট চার থেকে আট পর্যন্ত প্রায় আট কিলোমিটার বিস্তৃত এলাকাজুড়ে স্থায়ী সামরিক নির্মাণ করেছে চিন।  ফিঙ্গার পয়েন্ট চার থেকে কিছুটা সেনা সরিয়ে নিয়ে গেলেও পুরোপুরি সৈন্যসমাবেশ তুলে নেয়নি লালফৌজ। ভারতের দাবি ফিঙ্গার পয়েন্ট চার থেকে আট পর্যন্ত সেনা সরিয়ে নিতে হবে চিনকে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top