News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় গোটা দেশে একদিনে আক্রান্ত ৫২৯৭২
Image

করোনায় গোটা দেশে একদিনে আক্রান্ত ৫২৯৭২

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি. স.): একাধিক পদক্ষেপ গ্রহণ করা সত্বেও গোটা দেশজুড়ে ক্রমশ বেড়ে চলেছে করোনার সংক্রমণ।প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।গত ২৪ ঘন্টায় মারণ এই মহামারীতে আক্রান্ত হয়েছে ৫২৯৭২।ওই সময়ের মধ্যে দেশজুড়ে মৃত্যু হয়েছে ৭৭১ জনের। ফলে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ১৮ লাখের গণ্ডি। সবমিলে আক্রান্ত হয়েছে ১৮০৩৬৯৬। এরমধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫৭৯৩৫৭।দেশজুড়ে সুস্থ হয়ে উঠেছে ১১৮৬২০৩।মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮১৩৫। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের তরফের জারি করা বুলেটিনে এ খবর জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের মতে রাজ্যের মধ্যে সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৪৮৮৪৩। নিহত ১৫৫৭৬। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্ত ৪৪১২২৮। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাডু। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫৬৯৯৮। নিহত ৪১৩২। তালিকায় তিন নম্বর স্থানে আছে দিল্লি। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১০৩৫৬। নিহত ৪০০৪। সুস্থ হয়ে উঠেছে ১২৩৩১৭। এখনো পর্যন্ত দুই কোটিরও বেশি পরীক্ষা দেশজুড়ে হয়েছে।শুধুমাত্র রবিবার গোটা দেশজুড়ে পরীক্ষা হয়েছে ৩৮১০২৭।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top