News Flash

  • Home
  • Uncategorized
  • স্নান করতে গিয়ে হাওড়া নদীতে তলিয়ে গেলেন বৃদ্ধ
Image

স্নান করতে গিয়ে হাওড়া নদীতে তলিয়ে গেলেন বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ স্নান করতে গিয়ে হাওড়া নদীর জলে তলিয়ে গেলেন ষাটোর্ধ এক ব্যক্তি৷ দমকল এবং এনডিআরএফ-এর সম্মিলিত প্রচেষ্টা সত্ত্বেও নদী থেকে তাঁর দেহ খুঁজে পাওয়া যায়নি৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নারায়ণ দেবনাথ আজ শনিবার নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেছেন৷


এ-বিষয়ে প্রত্যক্ষদর্শী জনৈক যুবক বলেন, প্রতিদিনের মতোই আজ আগরতলার মাস্টারপাড়া গীতামন্দির এলাকার বাসিন্দা পেশায় ঠেলা চালক নারায়ণ দেবনাথ নদীতে স্নান করতে গিয়েছিলেন৷ নদীতে জলের স্রোত এবং গভীরতা সাংঘাতিক, তাঁকে এলাকাবাসী সতর্ক করেছিলেন৷ কিন্তু তিনি কারোর কথা শুনেননি৷ নদীতে ডুব দিয়ে আর উঠেননি৷ ওই যুবকের দাবি, ঘটনা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দিয়েছিলাম৷ কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যায়নি৷ তাই, পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে তাঁরা ছুটে আসেন৷ কিন্তু, অনেক খোঁজখুঁজির পরও তাঁকে খুঁজে পাওয়া যায়নি৷

দমকল কর্মীর কথায়, বৃষ্টির কারণে হাওড়া নদীতে জল প্রচণ্ড বেড়েছে৷ সাথে স্রোত সাংঘাতিক হওয়ায় ডুব দিয়ে উঠতে পারেননি ওই বৃদ্ধ৷ তিনি জানান, এনডিআরএফ-কে খবর দেওয়া হয়েছে৷ তাদের ডুবুরিরা নদীতে তল্লাশি শুরু করেছেন৷ কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না৷ এদিকে, খবর দেওয়া সত্ত্বেও এনডিআরএফ-এর জওয়ানরা অনেকটা দেরিতে ঘটনাস্থলে পৌঁছেছেন বলে স্থানীয় জনগণ অসন্তোষ প্রকাশ করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top