News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে জাতীয় সড়কের সংস্কার বন্ধ করল ঠিকেদার
Image

শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে জাতীয় সড়কের সংস্কার বন্ধ করল ঠিকেদার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ অবশেষে কুমারঘাটে আসাম আগরতলা জাতীয় সড়ক নির্মাণকাজ বন্ধ রাখল দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা৷ জানা যায় গত বৃহস্পতিবার, লকডাউন চলাকালে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কুমারঘাট বাজার সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কের নির্মাণ কাজ দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছিল৷ প্রায় সন্ধ্যা নাগাদ এক এম্বুলেন্স চালক ঝামেলার সূত্রপাত করে৷


কোন রোগী ছাড়া খালি অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিল ওই অ্যাম্বুলেন্স চালক৷ নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিকরা বলেছিল পাশ দিয়ে অ্যাম্বুলেন্সটি নিয়ে যাওয়ার জন্য৷ তা নিয়েই বিবাদের সৃষ্টি হয়৷ অ্যাম্বুলেন্স চালক শ্রমিকদের কোন কথাই শুনতে রাজি হয়নি৷ এ নিয়ে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করে৷ কিছুক্ষণ বাদে ওই অ্যাম্বুলেন্স চালক আরো বেশ কিছু সংখ্যক মোটর শ্রমিককে সঙ্গে নিয়ে এসে জাতীয় সড়ক নির্মাণ কাজে নিযুক্ত একজন ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদের ওপর হামলা চালায়৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ এ ব্যাপারে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছিল ঠিকাদারি সংস্থা৷
কিন্তু অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক এবং অন্যান্য হামলাকারীদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ৷

সুষ্ঠু বিচার না পাওয়ায় এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করা শ্রমিকরা জাতীয় সড়কের কাজ বন্ধ করে দেয়৷ ফলে জাতীয় সড়ক নির্মাণকাজ এক অনিশ্চয়তার মুখে এসে দাঁড়িয়েছে৷ উল্লেখ্য অ্যাম্বুলেন্স চলাচল যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তেমনি জাতীয় সড়ক মেরামতের কাজ কম গুরুত্বপূর্ণ নয়৷ এ ধরনের গুরুত্বপূর্ণ কাজে বাধাদান এবং হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না৷জাতীয় সড়ক নির্মাণ কাজে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top