News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিকের পর করোনা আক্রান্ত সংবাদকর্মীও
Image

সাংবাদিকের পর করোনা আক্রান্ত সংবাদকর্মীও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ ত্রিপুরায় করোনা-র প্রকোপ সংবাদ মাধ্যমে একাধিক কর্মীর দেহে ছড়িয়ে পড়েছে৷ চিত্র সাংবাদিক করোনায় আক্রান্ত হওয়ার পর আজ জনৈক সংবাদ কর্মীর দেহে সংক্রমণ মিলেছে৷ করোনা আক্রান্ত চিত্র সাংবাদিক এবং এই সংবাদ কর্মী একই বৈদ্যুতিন চ্যানেলে কর্মরত৷


ত্রিপুরায় ক্রমশ করোনা-র প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে৷ প্রতিদিন আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে৷ সম্প্রতি অ্যান্টিজেন টেস্ট শুরু হওয়ায় করোনা আক্রান্তের অধিক মাত্রায় সন্ধান মিলছে৷ বাড়ি বাড়ি সমীক্ষা হচ্ছে৷ তাতে লক্ষণ নজরে আসতেই সঙ্গে সঙ্গে পরীক্ষার বন্দোবস্ত করা হচ্ছে৷
আজ স্থানীয় বৈদ্যুতিন চ্যানেলের এক সংবাদ কর্মীর দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাঁর কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ছিল৷ আজ ওই চ্যানেলের পাঁচ কর্মী কোভিড টেস্ট করিয়েছেন৷ এতে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাঁকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা৷ করোনা যুদ্ধে সামনে থেকে লড়াইয়ে শামিল সাংবাদিক করোনায় আক্রান্ত হওয়ার পর এখন সংবাদ কর্মীও করোনায় সংক্রমিত হয়েছেন৷ তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে৷

এদিকে, চিত্র সাংবাদিক করোনা আক্রান্ত হওয়ার পর থেকে বৈদ্যুতিন চ্যানেলটি বন্ধ রাখা হয়েছে৷ ওই চিত্র সাংবাদিক এখন অনেকটাই সুস্থ বলে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার জানিয়েছেন৷
অন্যদিকে, করোনা সংক্রমণ নিয়ে খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি তাদের চিকিৎসা ও স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন৷ রাজ্যের সাংবাদিক ও সংবাদ কর্মীদের করোনা পরীক্ষার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে আগামীকাল রবিবার সাংবাদিকদের করোনা পরীক্ষার জন্য বিশেষ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আগরতলা প্রেসক্লাব৷ সকাল এগরাটায় আগরতলা প্রেসক্লাবে এই করোনা পরক্ষী শিবির হবে৷ তাছাড়া আগরতলা প্রেসক্লাবকে সেনিটাইজ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top