News Flash

  • Home
  • Uncategorized
  • মোটর শ্রমিকদের সংঘবদ্ধ হামলায় জাতীয় সড়কে রক্তাক্ত ইঞ্জিনীয়ার সহ শ্রমিকরা
Image

মোটর শ্রমিকদের সংঘবদ্ধ হামলায় জাতীয় সড়কে রক্তাক্ত ইঞ্জিনীয়ার সহ শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ আসাম আগরতলা জাতীয় সড়কে কুমারঘাটে কাজ করতে গিয়ে আক্রান্ত হলেন শ্রমিকরা৷ রেহাই পাননি কাজের দায়িত্ব প্রাপ্ত একজন ইঞ্জিনিয়ারও৷


ঘটনার বিবরণে জানা যায় , লকডাউন চলাকালে জাতীয় সড়কে যানবাহন চলাচল অপেক্ষাকৃত কম থাকার সুযোগকে কাজে লাগিয়ে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার দ্রুতগতিতে জাতীয় সড়কের মেরামতের কাজ চালিয়ে যাচ্ছিলেন৷ এরই মধ্যে কাজ চলাকালে হঠাৎ একটি রোগী বিহীন অ্যাম্বুলেন্স আসলে একটু সাইট দিয়ে যাওয়ার জন্য বললে অ্যাম্বুলেন্স চালক রীতিমতো দক্ষ যজ্ঞ বাধিয়ে দেয়৷ সে উত্তেজিত হয়ে আরো বেশ কিছু সংখ্যক মোটর শ্রমিককে সঙ্গে নিয়ে আসে৷ জাতীয় সড়কের কাজে নিযুক্ত ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদের ওপর হামলা চালায়৷

ঘটনায় দায়িত্বপ্রাপ্ত একজন ইঞ্জিনিয়ার সহ কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন৷ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার৷ তিনি জানান কাজ চলাকালে কোনো অ্যাম্বুলেন্স রোগী নিয়ে আসলে ওই অ্যাম্বুলেন্সকে খুব তাড়াতাড়ি পাস দেওয়ার ব্যবস্থা করা হয়৷ নির্মাণ কাজে নিযুক্ত ইঞ্জিনিয়ার এবং শ্রমিকরা এসব বিষয়ে যথেষ্ট দায়িত্বশীল বলেও তিনি দাবি করেন৷ রোগী ছাড়া খালি অ্যাম্বুলেন্স নিয়ে এসে অ্যাম্বুলেন্স চালক যেভাবে দক্ষযজ্ঞ দিয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন৷ ঠিকাদারের আরো অভিমত জাতীয় সড়কের মেরামতির কাজ কোনভাবেই অপেক্ষাকৃত কম গুরুত্ব নয়৷


লকডাউন চলাকালে যানবাহন চলাচল কম থাকার সুযোগকে কাজে লাগিয়ে দ্রুত জাতীয় সড়ক মেরামতের জন্য উদ্যোগ গ্রহণ করেছেন দায়িত্বপ্রাপ্ত৷ এই সময়ে জাতীয় সড়ক মেরামত করা হলে একদিকে একদিকে যেমন যানবাহন চলাচলে কোন অসুবিধা হবে না, ঠিক তেমনি মেরামতের কাজ অনেক ভালো হবে বলে তিনি মনে করেন৷ জাতীয় সড়ক মেরামতের কাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ এদিকে জাতীয় সড়কের মেরামতের কাজে নিযুক্ত ইঞ্জিনিয়ার এবং শ্রমিকরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কাজ চলাকালে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে তারা কাজ বন্ধ করে দিতে বাধ্য হবে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top