News Flash

  • Home
  • Uncategorized
  • গর্ভবতী মহিলাকে ভর্তি করেনি হাসপাতাল, কারণ দর্শানোর নোটিশ জারি মেঘালয় সরকারের
Image

গর্ভবতী মহিলাকে ভর্তি করেনি হাসপাতাল, কারণ দর্শানোর নোটিশ জারি মেঘালয় সরকারের

শিলং, ১ আগস্ট (হি.স.) : করোনা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আগত অজুহাতে জনৈক গর্ভবতী মহিলাকে ভর্তি না করায় এবং পরবর্তীতে বিধায়কের হস্তক্ষেপেও ভরতি করা সম্ভব হলেও নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় মেঘালয় সরকার শিলঙের বেসরকারি গণেশ দাস হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। এ প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এএল হেক বলেন, হাসপাতাল সুপারকে নোটিশ পাঠানো হয়েছে। তিনদিনের মধ্যে নোটিশের জবাব দিতে নির্দেশ দিতে বলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। 

স্বাস্থ্যমন্ত্রী হেক বলেন, স্বাস্থ্য পরিষেবায় হাসপাতালের এ ধরনের আচরণ কোনওভাবেই বরদাস্ত করা যায় না। তাই তাদের নোটিশের জবাবের অপেক্ষায় রয়েছি। তাদের জবাবের উপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, আইসোলেশন ওয়ার্ডে রুম খালি নেই, তাই একজন গর্ভবতী মহিলাকে ভরতি করেনি গণেশ দাস হাসপাতাল। তাঁর মতে, করোনা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আগত রোগীদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল হাসপাতাল কর্তৃপক্ষের। 

প্রসঙ্গত, গর্ভবতী মহিলাকে ভরতি না করে ফিরিয়ে দেওয়ার ঘটনায় মেঘালয়ে তুলকালাম কাণ্ড বেঁধেছে। চারিদিকে নিন্দার ঝড় বইছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা হল, হাসপাতালের অমানবিক আচরণে একটি শিশু পৃথিবীর আলো দেখতে পারল না। 

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top