News Flash

  • Home
  • Uncategorized
  • অসুস্থ জাগরণ সম্পাদককে বাড়িতে এসে দেখে গেলেন শিক্ষামন্ত্রী
Image

অসুস্থ জাগরণ সম্পাদককে বাড়িতে এসে দেখে গেলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ অসুস্থ জাগরণ এর সম্পাদক পরিতোষ বিশ্বাসকে বাড়ীতে এসে দেখে গেলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ এর আগে তিনি টেলিফোন করেও প্রবীণ সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছিলেন৷ আজ তিনি প্রবীণ সম্পাদকের বাড়ীতে তাঁকে দেখতে আসেন এবং সম্পাদকের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তৃত অবহিত হন৷ উল্লেখ্য, জাগরণ সম্পাদক শ্রীবিশ্বাস গুরুতর কিডনি রোগে আক্রান্ত৷ সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করে বেঁচে আছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও টেলিফোনে প্রবীণ সম্পাদকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন৷


আজ দুপুরে শিক্ষামন্ত্রী অসুস্থ জাগরণ সম্পাদককে দেখতে জাগরণ ভবনে আসেন৷ খোঁজ খবর নেওয়ার ফাঁকে প্রবীণ সাংবাদিক শ্রীবিশ্বাস শিক্ষামন্ত্রী শ্রীনাথকে জানান যে, রাজ্যে কিডনি রোগীর সংখ্যা বাড়ছে৷ ডায়ালাইসিস রোগীর সংখ্যাও বেড়ে চলেছে৷ কিন্তু, জিবি বা সরকারী হাসপাতালে কোনও কিডনির ডাক্তার বা নেফ্রোলজিস্ট নেই৷ এই রাজ্যের মানুষের কাছে জিবি হাসপাতালই ভরসার৷ সেখানে, সরকারী হাসপাতালে একজন সর্বক্ষণের নেফ্রোলজিস্ট ডাক্তার নিয়োগ করলে রোগীরা অনেক বেশী উকৃত হবেন৷ শিক্ষামন্ত্রী তখন জানান, এব্যাপারে তিনি আজই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন৷ রাজ্যে ডায়ালাইসিস ইউনিট যেখানে রয়েছে সেখানে সমস্যা রয়েছে, সেগুলি নিরসনে সরকারকে আরও বেশী নজর দিতে শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেন প্রবীণ সাংবাদিক৷ রাজ্যের ডায়ালাইসিস ইউনিটগুলিতে অনেক ঘাটতি আছে৷ যার কারণে রোগীরা বিড়ম্বিত হয়৷ শিক্ষামন্ত্রী শ্রীনাথ বিষয়টিও মুখ্যমন্ত্রীর নজরে নেবেন বলে জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top