News Flash

  • Home
  • Uncategorized
  • বাঁশের তৈরি মাস্ক দেখে খুশি মুখ্যমন্ত্রী
Image

বাঁশের তৈরি মাস্ক দেখে খুশি মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷স্থানীয় শিল্পীদের বাঁশ দিয়ে তৈরি মাস্ক পড়লেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ এক টুইট বার্তায় ওই শিল্পীদের প্রতিভার প্রশংসা করে বলেন, হস্তশিল্পে তাঁদের দক্ষতা অপরিসীম৷


প্রসঙ্গত, ত্রিপুরায় বাঁশ দিয়ে নানা ধরনের কারুকার্য তৈরি হচ্ছে৷ দেশে-বিদেশে বাঁশ দিয়ে তৈরি সামগ্রীর ভীষণ চাহিদা রয়েছে৷ ত্রিপুরায় হস্তশিল্প পর্ষদ তাই করোনা-র প্রকোপ মোকাবিলায় অংশীদার হয়েছে৷ বাঁশ দিয়ে মাস্ক তৈরি করে সকলকে রীতিমতো চমকে দিয়েছে৷ অবশ্যই তাতে ত্রিপুরার শিল্পীদের দক্ষতার বহিঃপ্রকাশ হয়েছে৷

আজ হস্তশিল্প পর্ষদের চেয়ারম্যান বলাই গোস্বামী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বাঁশ এবং কাপড়ের তৈরি মাস্ক উপহার দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী বাঁশের তৈরি মাস্ক দেখে আনন্দিত হন৷ আপ্লুত হয়ে তিনি এক টুইট বার্তায় বলেন, আমাদের স্থানীয় কারিগরদের দ্বারা তৈরি দুর্দান্ত বাঁশের মাস্ক পেয়ে আমি অত্যন্ত খুশি৷ তিনি বলেন, হস্তশিল্প পর্ষদের চেয়ারম্যান বলাই গোস্বামী আজ বাঁশ ও কাপড় দিয়ে তৈরি মাস্ক উপহার দিয়েছেন৷ হস্তশিল্পের ক্ষেত্রে আমাদের কারিগরদের যথেষ্ট দক্ষতা রয়েছে৷ আমি তাদের প্রচেষ্টা উপলব্ধি করতে পেরেছি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top