News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : বাংলাদেশে আটকে থাকা ৫২ জন নাগরিক রাজ্যে ফিরলেন
Image

করোনা : বাংলাদেশে আটকে থাকা ৫২ জন নাগরিক রাজ্যে ফিরলেন

আগরতলা, ৩১ জুলাই (হিঃসঃ)৷৷ করোনা-র প্রকোপে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে৷ তাই, বিশেষ উদ্যোগ নিয়ে বাংলাদেশে আটকে থাকা ত্রিপুরার নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে৷ শুক্রবার চতুর্থ দফায় ৫২ জন বাংলাদেশ থেকে ফিরেছেন৷ তাঁদের প্রাতিষ্ঠানিক একান্তবাসে রাখা হয়েছে৷


ইতিপূর্বে বিদেশ মন্ত্রকের সহযোগিতায় প্রথম দফায় বাংলাদেশে আটকে থাকা ১০৬ জন ত্রিপুরার নাগরিক গত ২৮ মে রাজ্যে ফিরে এসেছিলেন৷ তাঁদের মধ্যে ১০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাদের সংস্পর্শে গিয়ে আগরতলা আইসিপিতে ৬ জন বিএসএফ এবং একজন চিকিৎসক সহ ৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন৷ দ্বিতীয় দফায় ২৮৮ জন ত্রিপুরার নাগরিকদের বাংলাদেশ থেকে ফেরত আনার ব্যবস্থা করেছিল বিদেশ মন্ত্রক৷ তাদের মধ্যে ১৮ জুন দুই শিশু সহ ১২২ জন ত্রিপুরার নাগরিক এবং ১৯ জুন আরও ১২৩ জন ত্রিপুরার নাগরিক আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ফিরে এসেছিলেন৷ এঁদের মধ্যে ৩৪ জনের দেহে করোনা পজিটিভ ধরা পড়েছে৷

এদিকে, করোনা-প্রকোপে বাংলাদেশে আটকে থাকা আরও ৭৫ জন ত্রিপুরার নাগরিককে চতুর্থ দফায় ফিরিয়ে আনার ব্যবস্থা হয়েছিল৷ কিন্তু আজ ৫২ জন বাংলাদেশ থেকে ফায়ার এসেছেন৷ এ-বিষয়ে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া-র আগরতলা ম্যানেজার দেবাশীষ নন্দী বলেন, আজ বাংলাদেশ ফেরত ত্রিপুরার নাগরিক-দের গ্রহণে সমস্ত আয়োজন কঠোরভাবে করা হয়েছিল৷ কোন ঝুঁকি না নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা-য় ত্রিপুরার নাগরিক-রা ফিরেছেন৷ তাঁদের নমুনা সংগ্রহের পর প্রাতিষ্ঠানিক একান্তবাসে পাঠানো হয়েছে৷


এ-বিষয়ে পশ্চিম জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ সঙ্গীতা চক্রবর্তী বলেন, বাংলাদেশ হাই কমিশন থেকে ৭৫ জন ত্রিপুরার নাগরিকের ফিরে আসার তালিকা পাঠানো হয়েছিল৷ কিন্তু, ৫২ জন আজ ফিরেছেন৷ তাঁর কথায়, বাংলাদেশ ফেরত ত্রিপুরার নাগরিকদের মধ্যে ২৮ জন সে-দেশের সরকার অনুমোদিত ল্যাব থেকে কোভিড-১৯ পরীক্ষা করে রিপোর্ট সাথে নিয়ে এসেছেন৷ তাঁদের সকলের রিপোর্ট নেগেটিভ ছিল৷ তাই ওই ২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়নি৷ বাকিদের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ আরটি-পিসিআর যন্ত্রে ওই নমুনা পরীক্ষা করা হবে৷ তিনি বলেন, বাংলাদেশ ফেরত ত্রিপুরার নাগরিকদের আগরতলাস্থিত পিআরটিআই-তে একান্তবাসে রাখা হয়েছে৷
প্রসঙ্গত, ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশন বিজ্ঞপ্তি জারি করে বলেছে, বাংলাদেশ সরকারের অনুমোদিত সংস্থা কিংবা হাসপাতাল থেকে কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট নেওয়ার ৭২ ঘণ্টর মধ্যে ওই রিপোর্ট গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top