নয়াদিল্লি, ১ আগস্ট (হি. স.): শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যসভার বর্ষীয়ান সাংসদ অমর সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪। বিগত কয়েক মাস ধরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থা উদ্বেগজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। ২০১৩ সাল থেকেই কিডনির সমস্যায় ভুগছিলেন এক সময়ের দাপুটে সমাজবাদী পার্টির নেতা। সম্প্রতি তার কিডনি প্রতিস্থাপন হয়েছিল।সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।বিগত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন একসময়ের মুলায়ম সিং ঘনিষ্ঠ এই নেতা।

প্রয়াত অমর সিং
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















