News Flash

  • Home
  • Uncategorized
  • হোম আইসোলেশনে করোনা রোগীদের রাখার সিদ্ধান্ত কেন্দ্রের
Image

হোম আইসোলেশনে করোনা রোগীদের রাখার সিদ্ধান্ত কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী করোনা আক্রান্ত রোগীদের হোম আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ এক্ষেত্রে রোগীকে বাড়িতেই থেকে চিকিৎসা নিতে হবে৷ এক্ষেত্রে অবশ্য দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শকেই গুরুত্ব দেওয়া হবে৷ রোগীর শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকরা এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন মোতাবেক, এইচআইভি, ক্যান্সার ইত্যাদি রোগে আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হবে না৷ তাছাড়া ষাদের বয়স ষাটের বেশী এবং কিডনী, লিভার, হার্ট, ডায়াবেটিস ইত্যাদির সমস্যা রয়েছে সেক্ষেত্রেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শক্রমে হোম আইসোলেশনের সিদ্ধান্ত নেওয়া হবে৷ এদিকে, চৌদ্দদিনের হোম আইসোলেশনের পর রোগী নিজেই স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এবং চিকিৎসকের দেওয়া পরামর্শ অনুযায়ী চলবেন৷ গাইডলাইন অনুযায়ী চৌদ্দদিনের হোম আইসোলেশনের মেয়াদ শেষ হওয়ার পর করোনা আক্রান্ত রোগীকে পুনরায় কোভিড-১৯ পরীক্ষা করানো হবে না৷ প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে৷ তাতে করে দেখা যাচ্ছে অনেক সংক্রমিত রোগীরে কোন ধরনের উপসর্গ নজরে আসছে না, তারপরও তিনি করোনা সংক্রমিত হচ্ছেন৷ এক্ষেত্রে চৌদ্দ দিনের জন্য হোম আইসোলেশনের সিদ্ধান্তে উপনিত হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ কেন্দ্রের এই সিদ্ধান্ত প্রতিটি রাজ্যের সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top