News Flash

  • Home
  • Uncategorized
  • আমরা ভাল আছি, আপনারা ফিরে যান, গ্রামবাসীদের আপত্তিতে করোনার সমীক্ষা হল না রঙ্গিটিলায়
Image

আমরা ভাল আছি, আপনারা ফিরে যান, গ্রামবাসীদের আপত্তিতে করোনার সমীক্ষা হল না রঙ্গিটিলায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ জুলাই৷৷ আমরা ভাল আছি৷ আপনারা ফিরে যান৷ করোনা সংক্রমিতদের খুঁজে সমীক্ষায় গিয়ে এভাবেই গ্রামবাসীদের বাধার সম্মুখীন হন স্বাস্থ্য কর্মী-রা৷ দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বসে থাকেন গ্রামের প্রমীলাবাহিনী৷ সমীক্ষায় আপত্তিতে তাঁরা এতটাই অনড়, জেলাশাসকও তাদের বোঝাতে ব্যর্থ হয়েছেন৷ খোয়াই জেলায় তেলিয়ামুড়া মহকুমায় মুঙ্গিয়াকামী ব্লক-র অধীন রঙ্গিটিলা গ্রামের বাসিন্দারা আজ নিজেদের গ্রামে সমীক্ষা করতে দেননি৷


ত্রিপুরায় করোনা সংক্রমিতের খোঁজে বাড়ি বাড়ি সমীক্ষা শুরু হয়েছে৷ এমনই সমীক্ষায় গিয়ে রঙ্গিটিলার গ্রামবাসীদের বাধার সম্মুখীন হন স্বাস্থ্য কর্মীরা৷ এবিষয়ে চিকিৎসক ডাঃ দেবলীনা নাথ বলেন, আজ টিম নিয়ে রঙ্গিটিলা গ্রামে সমীক্ষার জন্য যাচ্ছিলাম৷ কিন্তু, পথে গ্রামবাসীরা আমাদের বাঁধা দেন৷ ফলে, আমরা গ্রামে ঢুকতে পারছি না৷ তিনি বলেন, গ্রামে কারোর করোনার সংক্রমণ হয়নি৷ তাই, স্বাস্থ্য কর্মীদের ফিরে যেতে বলেছেন তাঁরা৷


এদিন গ্রামের প্রমীলা বাহিনী সমীক্ষায় বাঁধা দেওয়ার উদ্দেশ্যে চাকমাঘাট-নোনাছড়া পথ অবরোধ করেন৷ খবর পেয়ে প্রশাসনের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে ছুটে যান৷ পুলিশের পদস্থ আধিকারিকও অবরোধস্থলে গিয়ে গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন৷ কিন্তু, তারা সমীক্ষায় আপত্তিতে অনড় থাকেন৷ প্রায় ৪ ঘন্টা পর খোয়াই জেলা শাসক স্মিতা মল সেখানে যান৷ মহিলাদের সাথে কথা বলেন৷ কিন্তু, তাদের কোনভাবেই আশ্বস্থ করতে পারেননি৷

গ্রামবাসীদের মধ্যে জনৈক মহিলা বলেন, ত্রিপুরায় করোনা নেই৷ সকলেই হাতে তালি দিয়ে সুস্থ হয়ে যাচ্ছেন৷ তাছাড়া, আমাদের গ্রামে বাইরে থেকে কেউ আসেননি৷ এমনকি, কেউ বাইরে যাননি৷ তাই, আমরা ভাল আছি৷ কোন সমীক্ষার প্রয়োজন নেই, জোর গলায় দাবি করেন তিনি৷ অবশেষে, তাদের অনড় অবস্থানের কাছে নতি স্বীকার করে গ্রামে কোন সমীক্ষা হবে না বলে আশ্বস্থ করে ফিরে যান জেলা শাসক৷


এবিষয়ে খোয়াই জেলা শাসক স্মিতা মল বলেন, করোনা সমীক্ষায় গ্রামবাসীদের আপত্তির কারণ খুঁজে পেলাম না৷ তবে, তাদের বোঝানোর চেষ্টা করেছি৷ কিন্তু, তারা কোনভাবেই রাজি নন৷ তাছাড়া, জোর করে সমীক্ষা করতে চাইছি না৷ তাই, অবরোধ তুলে দিয়ে ফিরে যাচ্ছি, হতাশার সুরে বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top