News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা সংক্রমিতের খোঁজে বাড়ি বাড়ি সমীক্ষা শুরু রাজ্যে
Image

করোনা সংক্রমিতের খোঁজে বাড়ি বাড়ি সমীক্ষা শুরু রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ করোনার সংক্রমিতকে খুঁজে বের করার জন্য ত্রিপুরায় সমীক্ষা শুরু হয়েছে৷ প্রত্যেক বাড়ি থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে৷ তাতে, করোনা-র লক্ষণ কিংবা ভ্রমণ ইতিহাস রয়েছে বা করোনা আক্রান্তের সংস্পর্শে ছিলেন তাঁদের চিহ্ণিত করা শুরু হয়েছে৷ আজ সকাল থেকেই ওই কাজ শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মীরা৷ সাতদিন ধরে ওই সমীক্ষার কাজ চলবে৷ তাতে মিশ্র সাড়া পাওয়া যাচ্ছে৷


প্রসঙ্গত, করোনার সংক্রমণ বৃদ্ধিতে চিন্তায় পড়েছে ত্রিপুরা সরকার৷ তাই, সংক্রমিত-দের খুঁজে বের করতে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ সারা ত্রিপুরায় প্রত্যেকের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে৷ মূলত, সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, মধুমেহ রোগ, ক্যান্সার, হৃদরোগের সমস্যা, কিডনি রোগী-দের তালিকা তৈরি করা হচ্ছে৷ প্রয়োজনে সঙ্গে সঙ্গে এন্টিজেন টেস্টের ব্যবস্থা করছেন ওই কর্মী-রা৷ এদিনের ওই কর্মসূচিতে মানুষের মিশ্র সাড়া পাওয়া গেছে৷ কারণ, অনেকেই স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করলেও, কিছু মানুষ অসহযোগিতা করছেন বলে অভিযোগ উঠেছে৷


এমনই অভিযোগে জানা গেছে, কোন কোন বাড়িতে সমীক্ষার জন্য যাওয়ার পর দীর্ঘ সময় দাঁড়াতে হয়েছে সরকারি কর্মীদের৷ শুধু তাই, অনেকে তথ্য দিতেও তালবাহানা করছেন৷ ফলে, অনেকটা সময় অযথা নষ্ট হচ্ছে৷ জনৈক সরকারি কর্মী জানিয়েছেন, মানুষ এভাবে অসহযোগিতা করলে সমীক্ষার কাজ এক মাসেও সমাপ্ত হওয়া সম্ভব নয়৷ কারণ, সকাল থেকে তিনি মাত্র ২১টি বাড়ি থেকে তথ্য সংগ্রহ করতে পেরেছেন৷

অবশ্য, সমীক্ষার কাজে গিয়ে ভিন্ন উদাহরণও রয়েছে৷ জনৈক সরকারি কর্মীর কথায়, সমীক্ষায় সকলে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন৷ আমাদের বেশিক্ষণ দাঁড়াতে না হয় সেদিকে নজর রেখে তাড়াহুড়ো করে সমস্ত তথ্য আমাদের জানাচ্ছেন৷ তাঁর কথায়, করোনা নিয়ে সকলেই যথেষ্ট সজাগ ও সচেতন৷ শুধু তাই নয়, সরকারকে সহযোগিতা-র মানসিকতাও রয়েছে তাঁদের৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top