News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসায় গাফিলতিতে গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠল তেপানিয়া হাসপাতালে
Image

চিকিৎসায় গাফিলতিতে গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠল তেপানিয়া হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৪ জুলাই৷৷ চিকিৎসায় গাফিলতিতে তরুনী গৃহবধুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ ঘটনা তেপানিয়া জেলা হাসপাতালে উত্তেজনা৷


খবরে প্রকাশ শুক্রবার সকালে নাগাদ পায়েল দেবনাথ(১৯) দাস নামে এক তরুণী গৃহবধূকে শারীরিক অসুস্থতা নিয়ে পূর্ব গকুলপুর থেকে উদয়পুর মহাকুমার হাসপাতাল নিয়ে আসেন আত্মীয় পরিজনেরা৷ মহকুমা হাসপাতাল নেওয়ার পর কর্তব্য রত কর্মীরা বলেন করুনা পরিস্থিতিতে টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য৷ অভিযোগ জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা গৃহবধুকে জেলা হাসপাতালের তিন তলার উপর মহিলা ওয়ার্ডে পাঠিয়ে দেন৷ মহিলা ওয়ার্ডে নেওয়ার পর কর্তব্যরত সেবিকারা সরাসরি জানিয়ে দেন কোভিড-১৯ টেস্ট না হলে রোগীকে স্পর্শ করা যাবে না৷ সেই মতো পরিবার-পরিজনরা রোগীকে আবার করোনা পরীক্ষার জন্য নিচে নিয়ে আসেন৷ মুহূর্তের মধ্যেই গৃহবধুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ অভিযোগ পরীক্ষা করিয়ে হাসপাতাল ওয়ার্ডে নিয়ে গেলে গৃহবধূকে ব্যবস্থা পত্র লিখে তেমনভাবে পরিষেবা দেননি কর্তব্যরত চিকিৎসকরা৷

কিছুক্ষন পর গৃহবধূ মৃত্যু কোলে ঢলে পড়েন৷ মুহূর্তের মধ্যেই গৃহবধূর পরিবার-পরিজনরা জেলা হাসপাতালে উত্তেজনা ছড়ায়৷ জেলা হাসপাতালে উত্তেজনার খবর পেয়ে ছুটে আসেন রাধাকিশোরপুর থানার পুলিশ৷ পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন৷ মৃত গৃহবধূকে জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়৷৷ময়না তদন্ত শেষে দেহ আত্মীয় পরিজনের হাতে তুলে দেওয়া হয়৷পরবর্তীতে পূর্ব গকুলপুর স্থানীয় শ্মশানে সৎকারের ব্যবস্থা করা হ৷ যদিও ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশ৷ তরুনী গৃহবধুর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়৷ গত বছর বৈশাখ মাসে পূর্ব গকুলপুর পুরের শুঁটকি আড়ৎ-এ দৈনিক হাজিরা কর্মী প্রসেনজিতদাসের সাথে পায়েল দেবনাথের বিয়ে হয়৷ পায়েলের মৃত্যুতে পূর্ব গকুলপুর এলাকায় ও উদয়পুরে শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top