News Flash

  • Home
  • Uncategorized
  • কুলাইয়ে লোহার ব্রিজ ভেঙ্গে নদীতে কয়লা বোঝাই লরি
Image

কুলাইয়ে লোহার ব্রিজ ভেঙ্গে নদীতে কয়লা বোঝাই লরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ ধলাই জেলার আমবাসা কুলাই সড়কে কুলাই সংলগ্ণ এলাকায় একটি কয়লা বোঝাই লরি কুলাই নদীতে লোহার ব্রিজের ওপর ভেঙে পড়ল৷ এর ফলে আমবাসা কমলপুর সড়কে সড়ক যোগাযোগ ব্যবস্থা বৃহস্পতিবার সকাল থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় জনদর্ভোগ চরম আকার ধারণ করে৷ ঘটনার খবর পেয়ে প্রশাসনের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন৷


জানা গেছে অধিক পরিমাণ কয়লা বহন করে নিয়ে আসার ফলেই কোন নদীর উপর লোহার সেতু ভেঙ্গে কয়লা বোঝাই নিচে পড়ে যায়৷ স্থানীয় জনগণের অভিযোগ লোহার সেতুটি দীর্ঘদিন ধরেই দুর্বল হয়ে পড়েছে৷ লোহার সেতুটি সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়নি৷ একদিকে অধিক পরিমাণ কয়লা বোঝাই করে কয়লা বোঝাই লরিটি সেতুর উপর দিয়ে যাওয়ার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন৷

কয়লা বোঝাই লরি নদীর ওপর সেতু ভেঙ্গে নিচে পড়ে গেলেও প্রাণহানির কোন খবর নেই৷ লরিটি তোলার জন্য ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে তৎপরতা শুরু হয়েছে৷সেতুটি দ্রুত সংস্কার করা না হলে সড়ক যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন বিচ্ছিন্ন হয়ে থাকার আশঙ্ক দেখা দিয়েছে৷ উদ্ভূত পরিস্থিতিতে জনদুর্ভোগ আরো চরম আকার ধারণ করতে পারে৷ সে কারণেই দ্রুত সেতুটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করার জন্য এলাকাবাসীর তরফ থেকে রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top