News Flash

  • Home
  • Uncategorized
  • দিনভর ভারী বর্ষণে জনজীবনে মারাত্মক প্রভাব, নদীগুলি ফুঁসছে
Image

দিনভর ভারী বর্ষণে জনজীবনে মারাত্মক প্রভাব, নদীগুলি ফুঁসছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ ভারী বর্ষণে ত্রিপুরায় জনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে৷ সকাল থেকে বৃষ্টিতে আগরতলায় বিভিন্ন রাস্তায় জল জমে গিয়েছিল৷ কিন্তু, বিকেল হওয়ার আগেই রাস্তা পরিষ্কার হয়ে গেছে৷ কয়েকটা গলি পথে সামান্য জল জমা রয়েছে৷ কিন্তু, ওই জল পরিষ্কার করার জন্য চেষ্টা চলছে৷ এদিকে, আগামী দুই দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ আগামীকাল ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে৷ ত্রিপুরায় বিভিন্ন নদীর জলস্তর ইতিমধ্যে বেড়ে গেছে৷ ভারী বর্ষণে ৬টি বাড়ি আংশিক এবং একটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷


আগরতলায় জল নিষ্কাশন ব্যবস্থায় অনেকটাই উন্নতি হয়েছে৷ আজ দিনভর ভারী বর্ষণে অন্যান্য বছরের তুলনায় রাস্তায় জল কম জমেছে৷ বিভিন্ন গালি পথে জল জমেছে ঠিকই৷ তবে, খুবই অল্প সময়ের মধ্যে বিভিন্ন রাস্তায় জমা জল পরিষ্কার হয়ে গেছে৷ ভারী বর্ষণে আজ গন্ডাছড়ায় ১টি বাড়ি এবং উদয়পুরে ৫টি বাড়ি আংশিক ও ১টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ৬ ঘন্টায় আগরতলায় ২৭.৪ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ এদিকে, আগামী দুই দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে৷ তবে, আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া রিপোর্টে জানানো হয়েছে৷ রাজ্য দুযর্োগ মোকাবিলা দফতরের দেওয়া তথ্যে জানা গেছে, ত্রিপুরায় বিভিন্ন নদীর জলস্তর বেড়ে গেছে৷ তবে, বিপদসীমার কাছাকাছি পৌঁছায়নি৷

আজ আগরতলায় সর্বাধিক পরিমাণ বৃষ্টি হয়েছে৷ খুব কম সময়ে সেই বৃষ্টির জল চলে যাচ্ছে৷ ড্রেনেজ ব্যবস্থা সঠিক হয়েছে, পাম্পগুলোও কাজ করছে৷ মঙ্গলবার শহরের জমা জল নিষ্কাশন ব্যবস্থায় আগরতলার ইন্দ্রনগরের আইটি ভবনে আগরতলা স্মার্ট সিটি মিশনের ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্েন্টাল রুমের কাজ পরিদর্শন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷তিনি বলেন, আগে কোথাও জল জমলে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে ১২- ১৩ ঘণ্টা সময় লেগে যেত৷ এখন দুই ঘন্টা সময়ের মধ্যেই যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাচ্ছে৷ এজন্য দারুন ভাবে কাজে আসছে ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্েন্টাল রুম৷মুখ্যমন্ত্রী বলেন, এদিনের বৃষ্টির জল সরাতে চারটি জায়গাতেই শুধু মাত্র তিন-চার ঘণ্টা সময় লেগেছে৷ বাকি জায়গাগুলোতে অল্প সময়ই জল নিষ্কাশন করা সম্ভব হয়েছে৷


উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকেই ভারী বৃষ্টির ফলে শহর আগরতলার বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে পড়ে৷ কিন্তু দেখা যায় খুব অল্প সময়ের মধ্যেই জল সরে যেতে৷ নগর উন্নয়ন দপ্তর ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্েন্টাল রুমের সহায়তায় কিভাবে দ্রুততার সঙ্গে এই কাজ সম্পাদন করেছে তা সরেজমিনে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী৷ তিনি কথা বলেন আগরতলা পুর নিগমের কমিশনার ড়শৈলেশ কুমার যাদব এবং নগর উন্নয়ন দপ্তরের সচিব কিরণ গীত্যের সঙ্গে৷ আগরতলার নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য কাজগুলোতেও সিসি ক্যামেরা গুলি কিভাবে কাজ করছে সে সম্পর্কেও অবগত হন তিনি৷

এদিনের পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী জানান, স্মার্ট সিটি মিশনের বড় সাফল্য এই ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্েন্টাল রুম৷ ১৩৫ কোটি টাকা ব্যয় হয়েছে এটি নির্মানে৷ ৪৪১ টি ক্যামেরা আগরতলা শহরের বিভিন্ন জায়গায় লাগানো আছে৷ ২৩ টি পিপিজেড ক্যামেরা রয়েছে, যেগুলোর মাধ্যমে মুভিং-জোমিং করে পর্যবেক্ষণ করা যায়৷ এই কন্েন্টাল রুমে বসেই সমস্ত আগরতলায় চিত্র দেখা যেতে পারে৷ উন্নত প্রযুক্তি সম্পন্ন এইরকম কন্েন্টাল রুম উত্তর-পূর্ব ভারতে ত্রিপুরাতে প্রথম বলে জানান মুখ্যমন্ত্রী৷


তিনি বলেন, আগামীদিনে এখানে পুলিশ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে৷ আগরতলা শহরের যাবতীয় ব্যবস্থা তদারকি করবে এবং তৎক্ষণাৎ ব্যবস্থাও গ্রহণ করবে৷ এ সম্পর্কে তিনি জানান, আগরতলার বাস স্টেন্ড গুলিতে অপরাধ নিয়ন্ত্রণে অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ আগামী দিনে কোন অপরাধমূলক কাজ অথবা ভালো কাজ সবেতেই দ্রুত এগিয়ে যাওয়া সক্ষম হবে৷ আগামী দিনে ত্রিপুরা পুলিশ এবং নগর উন্নয়ন দপ্তর এখানে যৌথভাবে কাজ করবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top