News Flash

  • Home
  • Uncategorized
  • পালঘর গণপিটুনি মামলা : দু’টি চার্জশিট দাখিল করল মহারাষ্ট্র সিআইডি
Image

পালঘর গণপিটুনি মামলা : দু’টি চার্জশিট দাখিল করল মহারাষ্ট্র সিআইডি

পালঘর (মহারাষ্ট্র), ১৬ জুলাই (হি.স.): প্রায় ৩ মাস আগের ঘটনা, মহারাষ্ট্রের পালঘর জেলায় পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল দু’জন সন্ন্যাসী এবং তাঁদের চালককে। এই গণপিটুনির ঘটনায় একটি আদালতে দু’টি চার্জশিট দাখিল করল মহারাষ্ট্র সিআইডি। পালঘর গণপিটুনি মামলায় মোট ১২৬ জন অভিযুক্তের নামে চার্জশিট দাখিল করা হয়েছে। সিআইডি সূত্রের খবর, বুধবার পালঘর জেলার দাহানু তালুকায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস আদালতে ৪,৯৫৫ পাতার এবং ৫,৯২১ পাতার দু’টি চার্জশিট দাখিল করা হয়েছে।

বিবৃতি মারফত সিআইডি জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের জন্য ৮০৮ জন সন্দেহভাজন এবং ১১৮ জন সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে। ১৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১১ জন জুভেনাইলকে আটক করা হয়েছে। এখনও পর্যন্ত অভিযুক্তদের মধ্যে কেউ জামিনে মুক্তি পায়নি। সিআইডি জানিয়েছে, ১২৬ জন অভিযুক্তের বিরুদ্ধে দাহানু তালুকায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস আদালতে ৪,৯৫৫ পাতার চার্জশিট জমা দিয়েছেন ডেপুটি এসপি এবং তদন্তকারী অফিসার বিজয় পওয়ার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top