News Flash

  • Home
  • Uncategorized
  • ১৭ জুলাই থেকে ৭ দিন সম্পূর্ণ লকডাউন
Image

১৭ জুলাই থেকে ৭ দিন সম্পূর্ণ লকডাউন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ আনলক ২.০ চলাকালীন করোনা মোকাবিলায় ত্রিপুরা সরকার কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ গ্রামীণ এলাকায় বাংলাদেশ সীমান্ত থেকে ১ কিমি এলাকায় এবং পুর নিগম এলাকায় বাংলাদেশ সীমান্ত থেকে আধা কিমি এলাকায় ৭ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে৷ আগামী ১৭ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে৷ তাতেও করোনা-র প্রকোপে লাগাম ধরা সম্ভব না হলে ত্রিপুরা সরকার আরও কঠোর হবে বলে মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আইনমন্ত্রী রতনলাল নাথ৷ সাথে তিনি যোগ করেন, এখন থেকে আরটিপিসিআর এবং অ্যান্টিজেন টেস্ট মিলে প্রতিদিন গড়ে প্রায় ৭ হাজার পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


এদিন তিনি বলেন, করোনা মোকাবিলায় ত্রিপুরা সরকার আরও কঠোর পদক্ষেপ নিয়েছে৷ কারণ, সীমান্ত এলাকায় করোনা-র প্রকোপ মানুষের জন্য অত্যন্ত ঝুঁকির বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ তাতে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে৷ তাই, জনস্বার্থে কিছু কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে৷ তাঁর কথায়, ত্রিপুরায় ১১৬টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং ২২টি সামাজিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে৷ ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং সামাজিক স্বাস্থ্য কেন্দ্র এলাকায় ২৫ জনের অ্যান্টিজেন কিট দিয়ে এবং ৫ জনের লালারস সংগ্রহ করে পরীক্ষা করা হবে৷ তাতে, প্রতিদিন প্রায় ৪ হাজার পরীক্ষা হবে৷

এছাড়া বিমানবন্দরে প্রত্যেক যাত্রীর লালারস সংগ্রহ করা হবে এবং চোরাইবাড়ি দিয়ে যাঁরা আসবেন তাঁদের অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষা করা হবে৷ সাথে তিনি যোগ করেন, এখন থেকে হাসপাতালে ভরতি অর্থাৎ ইনডোরের প্রত্যেক রোগীর নমুনা পরীক্ষা করা হবে৷ অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষায় কোভিড-১৯ রিপোর্ট যদি নেগেটিভ আসে তবু ওই রোগীকে হাসপাতালে ভরতি করা হবে৷ এছাড়া অন্য আউটডোরের রোগীদের পাঠানো হবে কোভিড সেন্টারে৷ বলেন এতে সবমিলিয়ে প্রতিদিন গড়ে ৭ হাজার পরীক্ষা হবে বলে অনুমান করা হচ্ছে৷ আইনমন্ত্রীর মতে, এক্ষেত্রে সীমান্ত এলাকার বাসিন্দা, গাড়ির চালক, ব্যবসায়ী এবং শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের পরীক্ষায় অগ্রাধিকার দেওয়া হবে৷


আইনমন্ত্রী বলেন, পরীক্ষার সংখ্যা বাড়ছে৷ তাই, নতুন ল্যাব টেকনিশিয়ান নিযুক্তির সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার৷ তিনি বলেন, প্রতি জেলায় অতিরিক্ত ১০ জন এবং উত্তর ত্রিপুরা জেলায় ১২ জন ল্যাব টেকনিশিয়ান নিযুক্তির সিদ্ধান্ত হয়েছে৷ তাঁদের মাসিক ২০ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে৷ আগস্ট পর্যন্ত ওই ল্যাব টেকনিশিয়ানরা নিযুক্ত থাকবেন৷ তিনি আরও বলেন, ত্রিপুরায় আরটিপিসিআর যন্ত্র আরও ২টি এসেছে এবং আরও ১টি কিছুদিনের মধ্যে আসবে৷ ফলে, এখন নমুনা পরীক্ষার সামর্থ্য বেড়ে গেছে৷ তাঁর দাবি, টিএমসি, উদয়পুর এবং ধর্মনগরে ১টি করে আরটিপিসিআর যন্ত্র বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷


মন্ত্রীর কথায়, ১৭ জুলাই থেকে পুর নিগম এলাকার সীমান্ত থেকে আধা কিমি জুড়ে ৭ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন থাকবে৷ তেমনি, গ্রামীণ এলাকার সীমান্ত থেকে ১ কিমি জুড়ে ৭ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন পালন করা হবে৷ এ-ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলাশাসকরা সীমানা নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করবেন৷ তাঁর দাবি, জরুরি পরিষেবা, গ্রোসারি দোকান, ব্যাঙ্ককে লকডাউনের আওতার বাইরে থাকবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top