News Flash

  • Home
  • Uncategorized
  • ইরানি থেকে যুবতীকে অপহরণ করল বাংলাদেশী দুসৃকতিরা, উত্তেজনা
Image

ইরানি থেকে যুবতীকে অপহরণ করল বাংলাদেশী দুসৃকতিরা, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ ঊনকোটি জেলার কৈলাশহর এর ইরানি থানা এলাকার রাঙ্গাউটি গ্রাম থেকে এক যুবতীকে অপহরণ করে নিয়ে গেছে বাংলাদেশিরা৷ ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গাউটি সীমান্ত গ্রাম সহ পার্শবর্তী এলাকাগুলোতে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷


এব্যাপারে অপহৃত যুবতীর পরিবারের তরফ থেকে ইরানে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ইরানে থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অপহৃত যুবতীকে উদ্ধারের কোনো সংবাদ নেই৷ ঘটনার বিবরণ দিয়ে অপহৃত যুবতীর বাবা জানিয়েছেন গতকাল সন্ধ্যা নাগাদ বাংলাদেশে এক যুবক তার কয়েকজন সাঙ্গোপাঙ্গকে সঙ্গে নিয়ে বাড়িতে ঢুকে তার মেয়েকে তুলে নিয়ে যায়৷


অবিলম্বে অপহৃত যুবতীকে উদ্ধার এবং অপহরণকারীর বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অপহৃতের পরিবারের লোকজনরা৷ভারতীয় সীমান্ত গ্রাম থেকে যুবতীকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ঘটনার জেরে যেকোনো সময় সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ইরানে থানার পুলিশ এবং বিএসএফের জওয়ানরা পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top