News Flash

  • Home
  • Uncategorized
  • নরসিংগড় মানসিক হাসপাতাল থেকে পালিয়ে গেল রোগী
Image

নরসিংগড় মানসিক হাসপাতাল থেকে পালিয়ে গেল রোগী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ নরসিংগড়স্থিত মর্ডান সাইক্রিয়াটিক হাসপাতাল থেকে এক রোগী পালিয়ে গেছে৷ শনিবার রাতে বেসরকারি নিরাপত্তারক্ষী এবং দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে চিকিৎসাধীন এক রোগী৷ পালিয়ে যাওয়া মানসিক রোগির নাম মিঠুন গোপ৷ তার বাড়ি উদয়পুরের বাগমা এলাকায়৷ গত ২৪ জুন তাকে সাইক্রিয়াটিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷


হাসপাতালে চিকিৎসাধীন রোগী পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ হাসপাতালের কর্তব্যরত বেসরকারি নিরাপত্তা রক্ষী এবং দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মীদের দায়িত্ব নিয়েও নানা প্রশ্ণ করতে শুরু করেছে৷ নিরাপত্তাকর্মী এবং স্বাস্থ্যকর্মীরা সচেতন থাকলে এভাবে মানসিক হাসপাতাল থেকে কোনদিনই রোগি পালিয়ে যাওয়া সম্ভব নয় বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন৷

দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কর্তব্যে গাফিলতির কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ সাইক্রিয়াটিক হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া রোগীর এখনো পর্যন্ত কোনো সন্ধান মিলেনি৷ স্বাভাবিক কারণেই সংশ্লিষ্ট পরিবারের লোকজন ও আত্মীয়-পরিজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েছে৷ সাইক্রিয়াটিক হাসপাতাল থেকে রোগী পালিয়ে যাওয়ার বিষয়ে এয়ারপোর্ট থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷এর আগেও নরসিংগর স্থিত সাইক্রিয়াটিক হাসপাতাল থেকে মানসিক রোগী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে৷ পর পর এসব ঘটনাকে ঘিরে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top