News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা আসাম সীমান্তে ১০ লক্ষাধিক টাকার গাছের লগসহ লরি আটক
Image

ত্রিপুরা আসাম সীমান্তে ১০ লক্ষাধিক টাকার গাছের লগসহ লরি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ ত্রিপুরা আসাম সীমান্তে ১০লক্ষাধিক টাকার সেগুন গাছের লগসহ একটি লরি আটক করেছে পুলিশ৷ সংবাদ সূত্রে জানা গেছে, সংরক্ষিত বনাঞ্চল ধবংস করে এইসব মূল্যবান গাছের লগ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল৷ সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে পুলিশ ও বনদপ্তর এর কর্মীরা৷ এ ব্যাপারে বন আইনে অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে৷


উল্লেখ্য প্রায়ই পুলিশ এবং কোন দপ্তরের কর্মীদের চোখে ধুলো দিয়ে নানা কৌশলে বনদস্যুরা বনজ সম্পদ পাচার করে চলেছে৷ বনদস্যুদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করার ফলে লগ বুঝাই লরিটি আটক করা সম্ভব হয়েছে৷ সরকার ও বনদপ্তর বনজ সম্পদকেধবংসের হাত থেকে রক্ষা করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করলেও বনদস্যুরা সেইসব পদক্ষেপকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বনজ সম্পদ ধবংস করে পাচার অব্যাহত রেখেছে৷ সংবাদসূত্রে আরও জানা গেছে এই সব বনজসম্পদ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও পাচার করছে বনদস্যুরা৷ ক্রমাগত বনজ সম্পদ ধবংসের ফলে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে৷


পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে হলে বনদস্যুদের হাত থেকে বনজ সম্পদকে রক্ষা করতে সরকার এবং বনদপ্তরকে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ বনজ সম্পদ রক্ষার জন্য বনমহোৎসব পালন করে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করলেই চলবে না, এ বিষয়ে জনগণকে আরো সচেতন করতে হবে৷ পাশাপাশি বনদপ্তরকেও আরও কঠোর মনোভাব নিয়ে কাজ করতে হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top