News Flash

  • Home
  • Uncategorized
  • সুনীল গাভাসকারের জন্মদিনে শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়
Image

সুনীল গাভাসকারের জন্মদিনে শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়

মুম্বাই, ১০ জুলাই (হি. স.) :  শুক্রবার ৭১ বছর পূর্ণ হল সুনীল গাভাসকারের। জন্মদিনে তাঁকে সম্মান জানাল গোটা ক্রিকেট দুনিয়া। এদিন সকাল থেকেই শুভেচ্ছার বন্যা ভেসে আসছে সোশ্যাল মিডিয়ায়।  

এদিন সকালে বিশ্বের অনেক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার শুভেচ্ছা জানিয়েছেন গাভাসকারকে। শুভেচ্ছা জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে।

এদিন সকালে বিসিসিআইয়ের তরফে টুইট করে বলা হয়, “বিশ্বকাপ জয়ী, টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান করা প্রথম ব্যাটসম্যান, অভিষেক টেস্ট সিরিজে সর্বাধিক ৭৭৪ রানের অধিকারী। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাসকারকে শুভ জন্মদিন।”

শুভেচ্ছা জানানো হয় আইসিসির তরফেও। শুক্রবার সকালে আইসিসি টুইট করে জানায়, “প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রানের মালিক, প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টের দুই ইনিংসেই তিনবার সেঞ্চুরির মালিক, ২০০৫ সাল পর্যন্ত টেস্টে সর্বাধিক রানের রেকর্ড ধারী, প্রথম ভারতীয় ফিল্ডার হিসেবে ১০০ ক্যাচের মালিক। কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকারকে শুভ জন্মদিন।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top