News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয় : মুখ্যমন্ত্রীর আবাসে বসল সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, ২০২০-এর মধ্যে ৭৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা
Image

মেঘালয় : মুখ্যমন্ত্রীর আবাসে বসল সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, ২০২০-এর মধ্যে ৭৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা

শিলং, ৭ জুলাই (হি.স.) : বিদ্যুৎ ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তনের পথে পা বাড়িয়েছে মেঘালয় সরকার। সৌর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ২০২০ সালের মধ্যে রাজ্যের মোট চাহিদার ৭৫ শতাংশ পূরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা তাঁর অফিশালায় টুইটে এই তথ্য দিয়ে জানিয়েছেন, ছাদের উপরে সৌর বিদ্যুৎ প্রকল্পের সূচনা নিজের সরকারি বাসভবন দিয়েই শুরু করেছেন। তাঁর সরকারি আবাসের ছাদে সংস্থাপিত সৌর বিদ্যুৎ উৎপাদন যন্ত্র ইতিমধ্যে উৎপাদন শুরু করেছে। বিদ্যুতের চাহিদাও মেটাচ্ছে। সাথে এক ভিডিও বার্তায় তিনি সাফ জানিয়েছেন, উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে পাঠানো হবে।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য মেঘালয় বিদ্যুৎ ক্ষেত্রে ঘাটতি পূরণে উদ্যোগী হয়েছে। রাজ্যের বিভিন্ন নদী, জলপ্রবাহ এবং পরিত্যক্ত লেক-এর জল ব্যবহার করে হাইড্রো-পাওয়ার প্রজেক্ট গড়ে তুলে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়েছে মেঘালয় সরকার। রাজ্যে মোট ১,৭০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু নিজস্ব উৎপাদন হচ্ছে মাত্র ৯৭০ মেগাওয়াট। ফলে, ৪২ শতাংশ বিদ্যুতের ঘাটতি বাইরে থেকে ক্রয় করে মেটাতে হচ্ছে। তাই রাজ্য সরকার বিদ্যুৎ ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চিন্তাধারা শুরু করেছে।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ভিডিও বার্তায় বলেন, হাইড্রো-পাওয়ার বিদ্যুৎ উৎপাদনের মূল উৎস। কিন্তু, অন্যান্য নবায়নযোগ্য শক্তিকে ব্যবহার করেও বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয়তাকে অস্বীকার করা উচিত হবে না। তাঁর কথায়, বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুতের কোনও বিকল্প হয় না। সেক্ষেত্রে ছাদের ওপর সৌর বিদ্যুৎ প্রকল্প সংস্থাপন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। তাই মুখ্যমন্ত্রীর সরকারি আবাসের ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র বসানো হয়েছে। তাতে বিদ্যুতের চাহিদা পূরণের সাথে উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে পাঠানো যাচ্ছে।

তিনি বলেন, মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, ব্যবহার এবং উদ্বৃত্ত পরিমাণের সম্পূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। তাঁর দাবি, শিলং শহরে ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের মাধ্যমে ২০০ মিলিয়ন ওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করা যাচ্ছে। ভাড়া নেওয়ার স্কিমের সহায়তায় ওই প্রকল্পটি চালু করা হবে। তাতে ভোক্তারাও উপকৃত হবেন।

মুখ্যমন্ত্রীর কথায়, আগামী অর্থবর্ষে ১২১টি সরকারি ভবনে সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ভারত সরকার ইতিমধ্যে এই প্রকল্পে অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সমস্ত সরকারি অফিস এবং সরকারি কলেজে সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা সম্ভব হলে প্রত্যেক শনি, রবি এবং ছুটির দিনে উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে পাঠানো সম্ভব হবে। তাতে ২০২০ সালের মধ্যে ৭৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে পৌঁছনো যাবে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top