News Flash

  • Home
  • Uncategorized
  • উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে সিলিন্ডার পৌছনোর নির্দেশ
Image

উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে সিলিন্ডার পৌছনোর নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা-য় সুবিধাভোগীদের বাড়িতে এলপিজি সিলিন্ডার হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছাতে হবে৷ এজন্য কেন্দ্রীয় সরকার ইন্ডিয়ান অয়েল কপর্োরেশনের মাধ্যমে গ্যাস এজেন্সিগুলিকে সিলিন্ডার প্রতি ২৮ টাকা প্রদান করে থাকে৷ এ বিষয়ে রাজ্যের জনগণকে সচেতন করার জন্য খাদ্য দফতরকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে৷ আজ মঙ্গলবার সচিবালয়ের ২ নম্বর কনফারেন্স হল-এ খাদ্য দফতরের পর্যালোচনা সভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই নির্দেশ দিয়েছেন৷


সভায় খাদ্য দফতরের বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সকল ভোক্তাগণ যাতে এলপিজি সিলিন্ডার সংগ্রহ করতে পারেন তা নিশ্চিত করতে হবে৷ যদি কোনও এলপিজি গ্যাস এজেন্সি ভোক্তাদের হোম ডেলিভারির মাধ্যমে সিলিন্ডার না পৌঁছায় তা হলে ওই এজেন্সির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইন্ডিয়ান অয়েল কপর্োরেশনের কর্মকর্তাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷


সভায় খাদ্য দফতরের অধিকর্তা তপন কুমার দাস বলেন, রাজ্যে বর্তমানে ১,৮১৩টি রেশনশপ রয়েছে৷ এর মধ্যে নগর এলাকায় রয়েছে ৩৯৫টি এবং গ্রামীণ এলাকায় রয়েছে ১,৪১৮টি৷ রেশনশপগুলিতে ভোক্তা অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে বায়োমেট্রিক অথেনটিকেশনের মাধ্যমে রেশন সামগ্রী প্রদান করা হচ্ছে৷ ফলে প্রকৃত ভোক্তারা তাঁদের পণ্য সামগ্রী রেশন থেকে সংগ্রহ করতে পারছেন৷ তিনি জানান, রাজ্যে বর্তমানে রেশনকার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ ১০০ শতাংশ করা হয়েছে৷ রাজ্যে ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে অন্তঃরাজ্য পোর্টাবিলিটির সুবিধা চালু করা হয়েছে৷


এ-বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গনবন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে৷ এই লক্ষ্যে গণবণ্টন ব্যবস্থায় সবকিছু ডিজিটালাইজেশন করা হয়েছে৷ রাজ্য সরকারের এই সাফল্যকে বেশি করে প্রচারে নিয়ে যাওয়ার জন্য দফতরকে উদ্যোগ নিতে বলেন তিনি৷


সভায় খাদ্য দফতরের অধিকর্তা আরও জানান, ত্রিপুরায় এখন গোডাউন থেকে ন্যায্যমূল্যের দোকান পর্যন্ত পরিবহণ, স্টক ইত্যাদি সবকিছুই অনলাইনের মাধ্যমে হয়ে থাকে৷ রাজ্যে বর্তমানে আগরতলার ধর্মনগর ও উদয়পুরে তিনটি ট্রানজিট ডিপো রয়েছে৷ তাছাড়া ৭টি এফসিআই-এর বেইস ডিপো রয়েছে৷ এছাড়াও গোডাউন থেকে অন্য কোনও গোডাউন পর্যন্ত পণ্য দ্রব্য পৌঁছানোর জন্য ৬৯টি তালিকাভুক্ত ট্রান্সপোর্ট কন্ট্রাক্টর, গোডাউন থেকে রেশনশপে পণ্য দ্রব্য সরবরাহের জন্য ১৬০টি ডোরস্টেপ ডেলিভারি কন্ট্রাক্টর রয়েছে৷ খাদ্য অধিকর্তা আরও জানান, রাজ্যে বর্তমানে ৩টি তালিকাভুক্ত ময়দা মিল, ৬৫টি গম ভাঙার মিল রয়েছে৷


এ-প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ডাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলি পর্যাপ্ত পরিমাণে রাজ্যে মজুত রয়েছে কিনা তা নিয়মিত তদারকি করতে হবে৷ রেশনশপের মাধ্যমে যাতে ডাল নিয়মিত সরবরাহ করা হয় তা দফতরকে নিশ্চিত করতে হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top