News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুমের কাঁঠালছড়ি সীমান্তে বাংলাদেশী অনুপ্রবেশকারী আটক
Image

সাব্রুমের কাঁঠালছড়ি সীমান্তে বাংলাদেশী অনুপ্রবেশকারী আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷  দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের কাঁঠালছড়িতে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে৷ আটক বাংলাদেশির নাম নুর আহমেদ৷ বাড়ি বাংলাদেশের রামগড় এলাকায়৷ ফেনী নদী অতিক্রম করে নূর মোহাম্মদ শাহ ৪ বাংলাদেশী  অনুপ্রবেশকারী ভোররাতে কাঁঠালছড়ি গ্রামে অনুপ্রবেশ করে৷ স্থানীয় লোকজন তাদের মধ্যে একজনকে  আটক করে উত্তম-মধ্যম দেন৷ অপর তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়৷ আটক অনুপ্রবেশকারী যুবক গরু চোর বলে সন্দেহ করা হচ্ছে৷ তাকে সাবরুম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে শাবনম থানার পুলিশ৷

তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে আদালত থেকে তাকে জেলহাজতে পাঠানো হয়৷ উল্লেখ্য করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে সীমান্তে অনুপ্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে৷ বিএস আপকে সীমান্তে কঠোর নজরদারি বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে৷ সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণকেও বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়েছে৷ প্রশাসনের আহবানে সাড়া দিয়েই সাবরুম এর কাঁঠাল ছড়ি এলাকার জনগণ এক বাংলাদেশী অনুপ্রবেশকারীকে পাকড়াও করতে সক্ষম হয়েছেন অপর তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ উল্লেখ্য করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে চলাকালেও সীমান্ত এলাকায় চুরি পাচার বাণিজ্য হয়েছে৷ সাবরুম এর কাঁঠাল চুরি সীমান্ত গ্রামে অনুপ্রবেশের ঘটনা তারই প্রমাণ বহন করে চলেছে৷ সীমান্ত এলাকায় বিএসএফের নজরদারি নিয়ম সীমান্ত এলাকার জনগণ নানা প্রশ্ণ তুলতে শুরু করেছেন৷ বিএসএফের ডিলেডালা নজরদারি ও টহলের সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশি গরু চোর এবং অনুপ্রবেশকারীরা অনুপ্রবেশ করে নানা অঘটন সংঘটিত করে চলেছে৷ সেই সঙ্গে পাল্লা দিয়ে সীমান্ত পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে৷ তাতে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ শুধু তাই নয় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যেভাবে অরুনা সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে অনুপ্রবেশের ঘটনা অব্যাহত থাকলে আমাদের রাজ্য ওড়নার সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে৷ উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করার জোরালো দাবি জানিয়েছেন কাঁঠালছড়ি সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top