News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি-র একাধিক সর্বভারতীয় নেতৃত্ব সকাশে মণিপুরের মুখ্যমন্ত্রী
Image

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি-র একাধিক সর্বভারতীয় নেতৃত্ব সকাশে মণিপুরের মুখ্যমন্ত্রী

ইমফল, ২ জুলাই (হি.স.) : মণিপুরে রাজনৈতিক ডামাডোলের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং দিল্লি সফরে গেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সাথে দেখা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী তাঁর টুইট আপডেটে নিজেই এই খবর জানিয়েছেন।

টুইটে তিনি লিখেছেন, মণিপুরে একটিমাত্র রাজ্যসভা আসনের নির্বাচনে মহারাজা সানাজাওবা লেইসাম্বা জয়ী হওয়ায় রাজ্যবাসীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক ধন্যবাদ জানিয়েছেন। তিনিও অকৃত্রিম সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিঙের দিল্লি সফরে অন্য সমীকরণ রয়েছে বলে মনে করছেন। কারণ তাঁর সাথে রয়েছেন কংগ্রেস বিধায়ক আরকে ইমো সিং। ফলে মণিপুরের রাজনৈতিক অস্থিরতা ওই সফরের অন্যতম কারণ বলে মনে করা ভুল হবে না।

সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন এবং করোনা পরিস্থিতিতে বিশেষ তহবিল চাইবেন। সাথে, চিকিৎসা সামগ্রী যথাসময়ে প্রাপ্তির আগ্রহ জানাবেন তিনি।

ইতিমধ্যে বিদ্রোহী শরিক দলের বিধায়কগণ পুনরায় জোটের ছাতার নীচে এসেছেন। ফলে, তাঁদের মন্ত্রী পদ ফিরিয়ে দেওয়া এবং দফতর বণ্টনের দায়িত্বও মুখ্যমন্ত্রীর ঘাড়ে বর্তানো হয়েছে। স্বাভাবিকভাবে জোট-ঝামেলা মুক্ত হয়ে রাজ্যে সরকার পরিচালনার টনিক নিতেই মুখ্যমন্ত্রী দিল্লি ছুটে গেছেন, রাজনৈতিক পর্যবেক্ষক মহল এমনটাই মনে করছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top