News Flash

  • Home
  • Uncategorized
  • স্টাইপেন্ড না পেয়ে জিবিতে মেডিক্যাল সুপারের অফিসে তালা ঝুলিয়ে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ
Image

স্টাইপেন্ড না পেয়ে জিবিতে মেডিক্যাল সুপারের অফিসে তালা ঝুলিয়ে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ স্টাইপেন্ড পেতে বিলম্বের জেরে জিবি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা বুধবার বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ তাঁরা আজ জিবি হাসপাতালের মেডিক্যাল সুপারের অফিসের গেটে তালা ঝুলিয়ে দেন এবং কর্মবিরতি শুরু করেন৷ দীর্ঘক্ষণ তালাবন্দি থাকার পর মেডিক্যাল সুপার ডা. দেবাশিস রায় তাঁদের আশ্বাস দেন, দুয়েক দিনের মধ্যেই সমস্ত ইন্টার্ন চিকিৎসকদের বকেয়া স্টাইপেন্ড মিটিয়ে দেওয়া হবে৷ ওই আশ্বাসের ভিত্তিতে বিক্ষুব্ধ চিকিৎসকরা আন্দোলন থেকে সরে আসেন এবং মেডিক্যাল সুপারের অফিসে তালা খুলে দিয়ে তাঁরা কাজে যোগ দেন৷



জনৈক ইন্টার্ন চিকিৎসক বলেন, ৯০ দিনে আমরা একবার স্টাইপেন্ড পেয়েছি৷ অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের স্টাইপেন্ড কম৷ তাও, দুই মাস ধরে সেই টাকাও দেওয়া হচ্ছে না৷ তাঁর কথায়, ইতিপূর্বে একাধিকবার মেডিক্যাল সুপারের অফিসে যোগাযোগ করেছি৷ এমনকি, মেডিক্যাল সুপারকেও বিষয়টি জানিয়েছি৷ কিন্তু, কোনও সুরাহা হচ্ছে না দেখে আজ আমরা আন্দোলনে নেমেছি৷ তিনি বলেন, আজ আমরা কর্মবিরতি পালন করেছি এবং বিক্ষোভের অঙ্গ হিসেবে মেডিক্যাল সুপারের অফিসের গেটে তালা ঝুলিয়ে দিয়েছি৷



অপর এক ইন্টার্ন চিকিৎসক বলেন, করোনা-র প্রকোপের মাঝেও আমরা চিকিৎসক হিসেবে সমস্ত দায়িত্ব পালন করছি৷ রোগীর সেবা এমন-কি করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় নিয়োজিত রয়েছি৷ অথচ, দুই মাস ধরে আমাদের স্টাইপেন্ড দেওয়া হচ্ছে৷ তাঁর দাবি, অন্যান্য রাজ্যে ত্রিপুরা থেকে বেশি টাকা স্টাইপেন্ড দেওয়া হচ্ছে৷ কিন্তু, আমরা প্রতি মাসে ১৮ হাজার টাকা স্টাইপেন্ড পাচ্ছি৷



এদিন ইন্টার্ন চিকিৎসকরা স্টাইপেন্ডের অর্থরাশি বৃদ্ধির দাবি জানিয়েছেন৷ আজ প্রায় ৭৫ জন ইন্টার্ন চিকিৎসকদের দীর্ঘসময় আন্দোলনের জেরে জিবি হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ মেডিক্যাল সুপার অফিসে কর্মরত করণিকরাও তালাবন্দির কারণে আতঙ্কিত হয়ে পড়েন৷



পরিস্থিতি মোকাবিলায় মেডিক্যাল সুপার ডা. দেবাশিস রায় হস্তক্ষেপ করেন৷ তিনি ইন্টার্ন চিকিৎসকদের স্টাইপেন্ড না পাওয়ার জন্য গাফিলতি হয়েছে মেনে নেন৷ তবে, সমস্যা তার নজরে আসার সাথে সাথেই তিনি ব্যবস্থা নিয়েছেন বলে দাবি করেন৷ তিনি চিকিৎসক-দের বুঝানোর চেষ্টা করেন, স্টাইপেন্ড পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে৷ নিয়ম মেনে ওই কাজে দুয়েক দিন সময় লাগবে৷ তিনি আশ্বাস দেন, যাবতীয় সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে৷ ইন্টার্ন চিকিৎসকরাও তাদের স্টাইপেন্ড পেয়ে যাবেন৷



এ-বিষয়ে জিবি মেডিক্যল সুপার জানিয়েছেন, সময় মতো স্টাইপেন্ড না পেয়ে ইন্টার্ন চিকিৎসক-রা আজ বিক্ষোভ দেখিয়েছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top