News Flash

  • Home
  • Uncategorized
  • অসমের ২৫ জেলা বন্যার কবলে, পীড়িত ১৩,১৬,৯২৭ লক্ষ, হত কিশোরী সহ ছয়, উদ্ধারে এনডিআরএফ-এসডিআরএফ
Image

অসমের ২৫ জেলা বন্যার কবলে, পীড়িত ১৩,১৬,৯২৭ লক্ষ, হত কিশোরী সহ ছয়, উদ্ধারে এনডিআরএফ-এসডিআরএফ

গুয়াহাটি, ২৯ জুন (হি.স.) : করোনার আবহে সংহারী রূপ ধারণ করেছে অসমের দ্বিতীয় দফার বন্যা পরিস্থিতি। গত মে মাসের শেষের দিকে বছরের প্রথম ধাক্কা মানুষ সামাল দিতে পারেননি। এরই মধ্যে আবার ভয়াবহ বন্যার কবলে পড়েছেন উজান থেকে শুরু করে মধ্য এবং নিম্ন অসমের ২৫টি জেলার ২,৪০৪টি গ্রামের ১৩,১৬,৯২৭ জন। বন্যা কবলিত জেলাগুলির মোট ৮৩,১৬৮.০৮ হেক্টর কৃষিজমি জলে প্লাবিত হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।

এদিকে বন্যায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছেন নিম্ন অসমের বরপেটার মানুষ। এক বরপেটায়ই প্রায় ৩,০৪,৮৪১ জন মানুষ বন্যার কবলে পড়েছেন। একটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এর মধ্যে গতকাল এবং বন্যার জলে তলিয়ে গিয়ে এক কিশোরী সহ মৃত্যু হয়েছে ছয় জনের। এ বছরের প্রথম বন্যা নিয়ে নিহতের সংখ্যা ২২ হয়েছে।

আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) সূত্রে জানা গেছে, রবিবার ধেমাজির বিজয়পুর গ্রামের কিশোরী রশ্মি দেউরি (১২)-র মৃতদেহ উদ্ধার হয়েছে। এছাড়া ওদালগুড়ি জেলায় এক, বরপেটার চেঙায় এক, ডিব্রুগড়ের টেঙাখাতে এক, একই জেলার মরানের এক এবং গোয়ালপাড়ার মাটিয়া এলাকার একজনকে নিয়ে মোট ছয়জনের অকালমৃত্যু হয়েছে এবারের বন্যায়।

প্রলয়ঙ্করী বন্যার কবলে পড়েছে রাজ্যের ২৫টি জেলা। এগুলি ধেমাজি, লখিমপুর, বিশ্বনাথ, ওদালগুড়ি, চিরাং, দরং, নলবাড়ি, বরপেটা, বঙাইগাঁও, কোকরাঝাড়, ধুবড়ি, দক্ষিণ শালমারা, গোয়ালপাড়া, কামরূপ (গ্রামীণ), কামরূপ মেট্রো, মরিগাঁও, হোজাই, নগাঁও, গোলাঘাট, যোরহাট, মাজুলি, শিবসাগর, ডিব্রুগড়, তিনসুকিয়া এবং পশ্চিম কারবি আংলং জেলা। এই ২৫টি জেলার ২,৪০৪টি গ্রামের ১৩,১৬,৯২৭ জন মানুষ সরাসরি প্রভাবিত হয়েছেন।

এএসডিএমএ সূত্রটি আরও জানিয়েছে, ইতিমধ্যে ১৯টি জেলায় ২৭৩টি ত্রাণশিবির খোলা হয়েছে। ওই শিবিরগুলিতে ২৭,৪৫২ জন বন্যার্ত আশ্রয় নিয়েছেন। এছাড়া ৭,৬৩,৭৬৪টি জীবজন্তু প্রভাবিত হয়েছে। ধেমাজি, বিশ্বনাথ, বরপেটা, বঙাইগাঁও, দক্ষিণ শালমারা, ডিব্রুগড় এবং মরিগাঁও জেলার বিভিন্ন স্থানে ৮৬টি নৌকা নিয়ে ১০,২০৭ জন এনডিআরএফ, এসডিআরএফ জওয়ান, স্থানীয় মানুষ এবং প্রশাসনের লোকজন ত্রাণ ও উদ্ধারে নেমেছেন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top