News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত চারজন
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার/চড়িলাম, ২৮ জুন৷৷  ফের যান দুর্ঘটনায় আহত দুই যুবক৷ ঘটনার বিবরনে জানা াযায় আজ সন্ধ্যাবেলা শান্তির বাজার বি এস এফ ক্যাম্প সংলগ্ণ এলাকায় বাইক থেকে ছিটকে পড়ে আহত হয় দুই যুবক৷  আহত দুই যুবক হলো রাকেশ দাস ( ৩২ ) ও নিত্যানন্দ আচার্য্য (৩০)৷ ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসী শান্তিরবাজার দমকল বাহীনিকেখবরদেয়৷



 ঘটনার খবরপেয়ে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক এর নিকট জানা যায় আহত দুইজনের মধ্যে একজনের পেটে ব্যাথা পেয়েছে অপরজন পায়ে ব্যাথা পেয়েছে৷  এক্সরে করার পর রিপোর্ট দেখে আহতদের রেফার করাহবেকিনা তা বিবেচনা করবে চিকিৎসক৷  অপরদিকে শুনাযাচ্ছে মদমত্ত অবস্থায় দুইযুবক দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলো তাই দুর্ঘটনা ঘটে৷



বাইক ও মারুতী ওয়াগনারের মুখোমুখি সংঘর্ষে আহত এক৷ ঘটনা বিলোনীয়া ব্রীজ চৌমুহানীতে৷ একটি গাড়ীটি উদয়পুর থেকে আসছিল, আর  বিপরীত দিক থেকে আসা বাইকটি ট্রাফিক সিগ্ণাল না মেনে  চৌমুহানীতে ঢুকে পড়ায় এ বিপত্তি৷ এলাকা বাসী ছুটে এসে অগ্ণনির্বাপক দপ্তরে খবর দিলে, তারা এসে আহত বাইক চালক গৌতম সাহাকে বিলোনীয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ অন্যদিকে,করোনা আবহের মধ্যেও থেমে নেই যান দুর্ঘটনা৷ প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও ঘটছে যান দুর্ঘটনা৷ রবিবার বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক ব্যক্তি৷ আহত ব্যক্তির নাম বিক্রম সাহা, বয়স ৪০ বছর৷ তার বাড়ি সাতমুড়া এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় বিলোনিয়ার শহরের ব্রিজ চৌমুহনী  এলাকায় উদয়পুরের দিক থেকে আসা টট্ট-০৩ক্ক-০৪৮৭ নাম্বারের গাড়ির সঙ্গে বনকরের দিক থেকে আসা টট্ট-০১জ্ঝ-৫৬৫২ নাম্বারের একটি বাইকের সংঘর্ষ ঘটে৷ এই দুর্ঘটনায় বাইক চালক গুরুতর ভাবে আহত হয়৷ দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত বাইক চালককে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায়৷ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও গাড়িটি নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top