News Flash

  • Home
  • Uncategorized
  • সাহিত্যের ইতিহাসে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় অমরত্ব লাভ করেছেন : মুখ্যমন্ত্রী
Image

সাহিত্যের ইতিহাসে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় অমরত্ব লাভ করেছেন : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷  সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জয়ন্তী শনিবার রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে৷ এই উপলক্ষ্যে তথ্য সংসৃকতিক দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ অনুষ্ঠানের সূচনাতেই মুখ্যমন্ত্রী সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন৷



অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সাহিত্যের ইতিহাসে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় অমরত্ব লাভ করেছেন৷ দেশের স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র ‘বন্দেমাতরম’ রচনা করেছিলেন বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়৷ তিনি প্রতিটি ভারতবাসীর মনে চিরকাল অমর হয়ে থাকবেন৷ তার লেখা বন্দেমাতরম মন্ত্র দেশের স্বাধীনতা আন্দোলনে নতুন জোয়ার এনে দিয়েছিল৷ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে শুধুমাত্র কবি সাহিত্যিক হিসাবেই দেখতে চলবে না, তিনি  ছিলেন দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরুষ৷ তিনি যে, সাহিত্য রচনা করেছেন তা চিরকাল ভারতবাসীর হৃদয় জয় করবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন৷



Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top