News Flash

  • Home
  • Uncategorized
  • সাজার হার বাড়াতে আট জেলায় আইন বিশেষজ্ঞ নিযুক্তির চিন্তাভাবনা সরকারের
Image

সাজার হার বাড়াতে আট জেলায় আইন বিশেষজ্ঞ নিযুক্তির চিন্তাভাবনা সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ রাজ্যে সাজার হার বেড়েছে৷ তবে, এই হার আরও বৃদ্ধির জন্য প্রত্যেক দপ্তরে বিশেষ করে স্বরাষ্ট্র দপ্তরে আইন বিশেষজ্ঞ আধিকারীক নিযুক্তির চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার৷ আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা বলেন আইনমন্ত্রী রতন লাল নাথ৷ সাথে তিনি দাবি করেন, রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে৷


এদিন আইনমন্ত্রী বামফ্রন্ট জমানার সাথে বর্তমান সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির তুলনা করেছেন৷ এক্ষেত্রে তিনি কিছু তথ্য তুলে ধরেছেন৷ তিনি বলেন, ২০১৭ সালে ৪৭টি খুনের ঘটনা ঘটেছিল৷ ২০১৮ সালে ৫২ টি, ২০১৯ সালে ৫১টি এবং ২০২০ সালে এখনও পর্যন্ত ৪৪টি খুন হয়েছে৷ সাথে তিনি আরও জানান, ২০১৭ সালে মহিলার বিরুদ্ধে অপরাধ ৪০১টি, ২০১৮ সালে ৪১৫টি, ২০১৯ সালে ৩৭১টি এবং ২০২০ সালের এখনও পর্যন্ত ৩৩৫টি ঘটনা লিপিবদ্ধ হয়েছে৷ তেমনি পন সংক্রান্ত ঘটনা ২০১৭ সালে ১৪৯টি, ২০১৮ সালে ১৩৪টি, ২০১৯ সালে ১৪৯টি এবং ২০২০ সালের এখনও পর্যন্ত ১১৫টি মামলা লিপিবদ্ধ হয়েছে৷ পনের জন্য হত্যা সংক্রান্ত ঘটনাও ২০১৭ সালে ১২টি, ২০১৮ সালে ৭টি, ২০১৯ সালে ১০টি এবং ২০২০ সালের এখনও পর্যন্ত ১২টি ঘটনা লিপিবদ্ধ হয়েছে৷ তিনি আরও বলেন, ধর্ষণ সংক্রান্ত মামলায় ২০১৭ সালে ৭৯টি, ২০১৮ সালে ৭২টি, ২০১৯ সালে ৬৮টি এবং ২০২০ সালে ৬৬টি ঘটনা ঘটেছে৷ এই তথ্যের ভিত্তিতে আইনমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকারের শাসনে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তা প্রমাণিত হয়েছে৷


এদিন তিনি বলেন, এনডিপিএস অ্যাক্টে বাম জমানায় ২০১৭ সালে মাত্র ২টি মামলা লিপিবদ্ধ হয়েছিল৷ কিন্তু, সরকার পরিবর্তন হওয়ার পর ২০১৮ সালে ১০৮টি, ২০১৯ সালে ১৩২টি এবং ২০২০ সালের মে পর্যন্ত ১৮১টি মামলা লিপিবদ্ধ হয়েছে৷ তিনি পূর্বতন সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, নেশার বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি অতীতে, তা সমাজের জন্য অত্যন্ত ভয়ঙ্কর৷
এদিকে, রাজ্যে সাজার হার বেড়েছে বলে আইনমন্ত্রী দাবি করেছেন৷ তিনি বলেন, ২০১৮ সালে ১০.১১ শতাংশ, ২০১৯ সালে ১০.৬১ শতাংশ এবং ২০২০ সালে ১২ শতাংশ সাজার হার দাঁড়িয়েছে৷ তাঁর দাবি, ক্রমশ সাজার হার বৃদ্ধি পাচ্ছে৷ তবে, সাজার হার আরও বাড়ানোর লক্ষ্যে আইন বিশেষজ্ঞ আধিকারীক নিযুক্তির চিন্তাভাবনা করছে রাজ্য সরকার৷ বিশেষ করে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে আট জেলায় আটজন আইন বিশেষজ্ঞ আধিকারীক খুব শীঘ্রই নিযুক্তি দেওয়া হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top